কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মাদকপাচারকারী জাহাজে ফের হামলা মার্কিন সেনার!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১:২২ এম
  • / ১২৯ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : প্রশান্ত মহাসাগরে জাহাজে ফের মার্কিন সেনার হামলা। এই হামলায় ধ্বংস হয়ে গেল জাহাজটি (Ship)। এই হামলার জেরে মৃত্যু (Death) হল ৪ জনের। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক জাহাজে হামলা চালিয়েছিল মার্কিন সেনা (American Army)। তার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনের।

মার্কিন সেনার সাউদার্ন কামান্ড তাদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, মাদকপাচারকারী (Drug smuggling) জাহাজে এই হামলা চালানো হয়েছে। এই জাহাজটি নিয়ন্ত্রণ করছিল সন্ত্রাসবাদীরা। এই জাহাজের মাধ্যমে মাদক পাচার করা হচ্ছিল। এর পরেই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান চালানো হয়। এই জাহাজে ছিল চার জন জঙ্গি। এই হামলায় মৃত্যু হয়েছে চার জনের। এই অভিযান অপারেশন সাউদার্ন স্পার-এর অংশ বলেও জানানো হয়েছে।

আরও খবর : ভারতে এসে পুতিন কী খাবেন?শেফ এসেছে রাশিয়া থেকে

এই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে মার্কিন সেনার তরফে। তবে পূর্ব প্রশান্ত মহাসাগরের কোন জায়গাতে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। অন্যদিকে জাহাজটিতে কী ধরণের মাদক নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়েও কিছু জানানো হয়নি। তবে মার্কিন সেনার প্রাথমিক অনুমান, ওই জাহাজে নিষিদ্ধ ফেন্টানিল জাতীয় মাদক নিয়ে যাওয়া হচ্ছিল।

প্রসঙ্গত, প্রশান্ত মহাগরে মাদক পাচার রুখতে বিরাট সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা। ভেনজুয়েলার একাধিক জাহাজে এর আগেও হামলা চালানো হয়েছিল মার্কিন সেনার তরফে। এমনকি কলম্বিয়ার জাহাজেও হামলা চালানো হয়েছে। সেই হামলাগুলিতে এখনও পর্যন্ত ক্যারিবিয়ান সাগরে মৃত্যু হয়েছে ৫৭ জনের।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team