কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত’, ফের দাবি ট্রাম্পের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ০২:২৩:৪৩ পিএম
  • / ১২০ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : রাশিয়া (Russia) থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেবে ভারত (India)। ফের এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে ট্রাম্পের এমন দাবি নিয়ে এখনও নয়াদিল্লির তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে নানান প্রশ্ন উঠছে। সত্যিই কি পুতিনের দেশ থেকে তেল আমদানি আর করবে না ভারত? না ফের গোটা বিশ্বকে বোকা বানাতে ‘মিথ্যাচার’ করছেন ট্রাম্প?

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প (Trump) দাবি করেন, রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে। চীন ইতিমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি অনেকটা কমিয়ে দিয়েছে। ভারতও পুরোপুরি মস্কো থেকে তেল কেনা বন্ধ করে দেবে।

আরও খবর :  মানুষের সেবায় বিলিয়নেয়ার আর্নল্ড দম্পতির ২ বিলিয়নের বেশি সম্পত্তি দান

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন, ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত (India) রাশিয়া (Russia) থেকে তেল কেনা কমিয়ে দেবে। কিন্তু পরে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ট্রাম্প যে দাবি করেছেন তেমন কোনও ফোনালাপ হয়নি। অন্যদিকে, দীপাবলি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন ট্রাম্প। তার পরেই তিনি আবার দাবি করেন, মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত রুশ তেল কেনা কিছুটা কমিয়ে দেবে। তার পরেই আবার একই দাবি করলেন তিনি।

তবে দীপাবলির দিন ট্রাম্প তাঁকে ফোন করেছিলেন তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’ তবে সেখানে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কোনও কথা হয়েছে কি না, তার কোনও উল্লেখ ছিল না। ফলে প্রশ্ন উঠছে, ট্রাম্প যে দাবি করছেন তা কি আসলে সত্যি? না ফের মিথ্যাচার করছেন তিনি!

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team