কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এবার জেন-জি বিক্ষোভ পাকিস্তানে! সোশাল মিডিয়া বন্ধ করছে সরকার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২:৫৪ পিএম
  • / ১২৫ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : এবার জেন-জি বিক্ষোভে উত্তাল হতে পারে পাকিস্তান (Pakistan)! মূলত, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) অরাজকতায় ক্ষুব্ধ সেখানকার সাধারণ নাগরিক। সে দেশে শিকেয় উঠেছে গণতন্ত্রও। এমন পরিস্থিতিতে সেখানে সোশাল মিডিয়া (Social Media) বন্ধ করার কথা ভাবছে ইসলামাবাদ (Islamabad)। তা হলে সেখানে নেপালের মতো তরুণ প্রজন্মের বিক্ষোভের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মূলত, বিভিন্ন ইস্যুতে শাহবাজ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ নাগরিক। তার মধ্যে রয়েছে অন্যায়ভাবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) জেলবন্দি করা। তার পরে রয়েছে সংবিধান বদল করে সেনাপ্রধান আসিফ মুনের ক্ষমতা বাড়ানো। আর এসব নিয়েই বেশ ক্ষোভ রয়েছে সেখানকার নাগরিকদের মধ্যে। সমাজমাধ্যেমে সেই আঁচ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন শাহবাজরা। ফলে সে দেশে সোশাল মিডিয়ায় বন্ধ করার পথে হাঁটতে চলেছে পাক সরকার।

আরও খবর : শারীরিক অবস্থার আরও অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া

তবে এ নিয়ে শাহবাজ সরকারের মন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক বলেছেন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি তাদের সঙ্গে সহযোগিতা করছে না। এমন পরিস্থিতিতে সেই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি আরও জানিয়েছেন, এই ধরণের প্ল্যাটফর্মগুলি দ্বিমুখী নীতি নিয়ে চলতে পারে না। সঙ্গে তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার বার পদক্ষেপ করার কথা জানানো হয়েছিল। কিন্তু এক্স কোনও উদ্যোগ নেয়নি। আমরা এই সংস্থাকে পাকিস্তানে একটি অফিস খোলার জন্য অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু এক্স-এর দিন থেকে কোনও রকমের সাড়া মেলেনি। তিনি আরও দাবি করেছেন, এই সমাজমাধ্যমকে ব্যবহার করে ইমরানের সমর্থকরা হিংসা ছড়াচ্ছে।

তবে পাক মন্ত্রী যাই বলুক না কেন, সেখানকার মানুষ ক্ষুব্ধ রয়েছে শাহবাজ সরকারের শাসনে। ফলে ইমরান খান ইস্যুকে সামনে রেখে পাকিস্তানে বড় আন্দোলন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণের সে দেশে সোশাল মিডিয়ার উপর কোপ বসাতে চলেছে পাক সরকার।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team