8.2 C
New York

এবার ‘বিগ বস’ সৌরভ! কবে থেকে শুরু হচ্ছে নতুন শো?

Must Read

ওয়েব ডেস্ক : ক্রিকেটের ময়দান হোক অথবা সঞ্চালনার দায়িত্ব। সব কিছুতে বেশ পারদর্শী ভারতের প্রাক্তন অধিনাক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু এবার নতুন অবতারে দেখা যেতে চলেছে সকলের প্রিয় ‘দাদা’-কে। ‘দাদাগিরি’র পর এবার ‘বিগ বস’ (Big Boss)-এর সঞ্চালনা করতে চলেছেন তিনি।

এর ঘোষণা হল শুক্রবার সন্ধ্যায়। জানা যাচ্ছে, সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই শো। তবে কাকে কাকে এই শো-তে দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গতকাল ইডেনে (Eden) টলিউড একাদশ বনাম বিগ বস একাদশের একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে খেলতে দেখা গিয়েছে যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের মতো অভিনেতাদের।

আরও খবর : চ্যাম্পিয়ন হতে দেখেছেন রোহিতদের! বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে ভারতের ‘লাকি’ আম্পায়ার?

আর এ নিয়ে সৌরভ বলেন, এমন শো এই প্রথম আমি সঞ্চালনা করব। এর জন্য খুব ভালো লাগছে। সব কিছু নিয়ে তাঁর কাছে বিষয়টি চ্যালেঞ্জের বিষয় হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয়েছে, বাঙালি স্বপ্ন দেখার পাশাপাশি লড়তেও জানে। পিঠ ঠেকলেও ঘুরে দাঁড়াতে জানে। এর অন্যতম উদাহরণ হল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

জানা যাচ্ছে, এই শো-এর শুটিং শুরু হতে সময় লাগবে। তবে কোন সময়ে সম্প্রচার হবে ‘বিগ বস’ (Big Boss)-এর তা এখনও জানা য়ায়নি। মূলত, অনেক বছর আগে কালার্সের পর্দায় দেখা গিয়েছিল ‘বিগ বস’। ফলে মনে করা হচ্ছে, এবার একেবারে নতুনভাবে দেখা যাবে এই শো। এদিকে, চলতি মাসের শুরু হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়য়ের শুটিং। তাঁর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও-কে। তাঁর বাবা ও মায়ের ভূমিকায় থাকবেন অপরাজিতা আঢ্য ও বোমান ইরানি। গজরাজ রাও অভিনয় করবেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রে।

দেখুন অন্য খবর :

Latest News

ইডির তদন্ত করার কোনও মৌলিক অধিকার নেই : আইপ্যাক মামলায় সওয়াল সিঙ্ঘভির

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) বুধবার আইপ্যাক মামলার (I-PAC Case) শুনানি শুরু হল। রাজ্য পুলিশের তৎকালীন ডিজির হয়ে সওয়াল...

More Articles Like This