কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মৃত্যু হল ১৩ জনের, আহত বহু
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৯:২৭ পিএম
  • / ৭৫ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। এবার ঘটনাস্থল দক্ষিণ মেক্সিকো (Mexico)। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু (Death) হয়েছে বলে খবর। ঘটনায় ৯৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ওয়াক্সাকার নিজান্দা শহরের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে খবর। এ নিয়ে মেস্কিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম (Claudia Sheinbaum) জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে খবর। সরকারি সংস্থা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, ট্রেনটিতে ছিলেন ২৪১ জন যাত্রী। সঙ্গে ছিলেন আরও ৯ জন ক্রু মেম্বার। যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি (Train Derailed)। যার কারণে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেক্সিকান নৌবাহিনী বলেছে, ২৪১ জনের মধ্যে ৯৮ জন আহত হয়েছেন। তার মধ্যে ৩৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতলে ভর্তি করা হয়েছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও খবর : আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা! মৃত্যু হল পাইলটের

২০২৩ সালে তৎকালীন মেক্সিকোর (Mexico) প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ইন্টারওসেনিক ট্রেন পরিষেবার উদ্বোধন করেছিলেন। দক্ষিণ মেক্সিকোতে রেল যোগাযোগ জোরদার করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সঙ্গে প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মধ্যবর্তী তেহুয়ান্টেপেক প্রণালী এলাকায় পরিকাঠামো আরও উন্নয়নের জন্য এমন পরিকল্পনা নেওয়া হয়েছিল

জানা গিয়েছে, এই ট্রেনটি মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচল করে। এই করিডোরের মাধ্যমে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সঙ্গে সংযোগকারী বন্দর ও রেললাইন তৈরি করতে চায় মেক্সিকোর সরকার। কিন্তু এই লাইনেই এবার ঘটে গেল ট্রেন দুর্ঘটনা। এর আগে গত ২০ ডিসেম্বর এই রুটে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল একটি ট্রেনের। তার পরেই আবার দুর্ঘটনা ঘটল। এবার প্রাণ হারালেন ১৩ জন।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team