ওয়েব ডেস্ক: ‘কেজিএফ’-এর পর ‘টক্সিক’ (Toxic: A Fairytale for Grown-Ups) দক্ষিণী সুপারস্টার যশের (Yash) নতুন ছবির একঝলক দেখেই ঘুম উড়েছে দর্শকদের। গোলাগুলির বৃষ্টি, ভরপুর রক্তপাত ও উদ্যাম যৌনতা- সবই রয়েছে ছবির টিজারে। বক্স অফিসে যে ঝড় তুলবে এই সিনেমা, তা একবাক্যে স্বীকার করছেন সকলেই। এইসব কারণে এখন চর্চায় অভিনেতা যশ এবং তাঁর আসন্ন ছবি ‘টক্সিক’। কিন্তু এই সিনেমায় অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন তিনি? সেটা জানলে আপনিও চমকে উঠবেন।
সম্প্রতি, একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, ‘টক্সিক’ ছবিতে শুধুমাত্র অভিনয় করার জন্য অভিনেতা যশ নাকি প্রায় ৫০ কোটি টাকা নিচ্ছেন। যদিও এই অঙ্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। তবে চর্চা এখানেই শেষ নয়। ইন্ডাস্ট্রির একটি অংশের মতে, যেহেতু যশ ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত, তাই লাভের অংশ যুক্ত হলে তাঁর মোট প্রাপ্য ১৫০ কোটির কাছাকাছি পৌঁছতে পারে।
আরও পড়ুন: এক পর্দায় শাহরুখ-রজনীকান্ত! কোন সিনেমায়? কবে রিলিজ? জেনে নিন বিস্তারিত
সম্প্রতি সামনে এসেছে ‘টক্সিক’-এর টিজার, যা দর্শকমহলে নতুন করে আগ্রহ জাগিয়েছে। প্রায় দুই মিনিটের টিজারজুড়ে রহস্য, অন্ধকার এবং হিংসার আবহ স্পষ্ট। সার্কাসের মঞ্চ থেকে রক্তমাখা অ্যাকশন দৃশ্য—সব মিলিয়ে ছবিটি যে প্রচলিত ধারার বাইরে, তা বোঝা যাচ্ছে। টিজারের প্রতিটি ফ্রেমে আলাদা করে নজর কেড়েছেন যশ।
ছবিটি পরিচালনা করছেন গীতু মোহনদাস (Geetu Mohandas)। ছবির তারকাবহুল কাস্টও বেশ নজরকাড়া। যশের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করছেন কিয়ারা আদবানি (Kiara Advani), হুমা কুরেশি (Huma Qureshi) এবং তারা সুতারিয়া (Tara Sutaria)। বিশাল বাজেটের এই ছবিটি মুক্তি পাবে ১৯ মার্চ।
দেখুন আরও খবর:
