ধুরন্ধর ২’-এর ট্রেলারে মারকাটারি অ্যাকশন রণবীরের

Must Read

ওয়েব ডেস্ক: “এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”, ফেব্রুয়ারি মাসের গোড়ায় পয়লা ঝলকেই হুঁশিয়ারি দেগেছিল ‘হামজা আলি’ ওরফে রণবীর সিং (Ranveer Singh)। এবার ‘ধুরন্ধর ২’ এর ট্রেলারে (Dhurandhar 2 Trailer) মারকাটারি অ্যাকশন রণবীরের। গত ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ নতুন বছরেও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। হাজার কোটির গণ্ডি পেরিয়েছিল রণবীর সিং। এবার সিক্যুয়েলের ট্রেলারেও নির্মাতাদের হুঁশিয়ারি ‘ধুরন্ধর ২’ও প্রথম সিনেমার মতোই হাজার কোটির গণ্ডি পেরিয়ে বক্স অফিস কাঁপাবে। আগামী ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
অবশেষে প্রতীক্ষার অবসান। মুক্তি পেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির প্রচার-ঝলক।

প্রথম ভাগের মতোই হাইভোল্টেজ নেপথ্য সঙ্গীতে মারকাটারি অ্যাকশন, রগরগে সংলাপে মার্চের বক্স অফিস দখলের হুঁশিয়ারি দাগলেন পরিচালক আদিত্য ধর। ‘ধুরন্ধর’ যদি অক্ষয় খন্নার ছবি হয়ে থাকে, তা হলে ‘ধুরন্ধর ২’ রণবীর সিংহের। গোটা ঝলক জুড়ে কেবল তাঁরই দাপট। ধুরন্ধর ২’-এ রণবীরের চরিত্র জসকিরত সিংহ রঙ্গি থেকে কী ভাবে হমজা হয়ে উঠল, সেই কাহিনি দেখানো হবে। প্রথম ছবিতে অক্ষয় অভিনীত রহমান বালোচকে খুন করার পরে দ্বিতীয় পর্বে ‘শের-এ-বালোচ’ হয়ে উঠবে রণবীরের হমজা। লিয়ারিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে রণবীরের আরও হিংস্র রূপ দেখবেন দর্শক।

আরও পড়ুন: ১১ বছর পর শুটিং ফ্লোরে ‘অ্যাকশন’ বলবেন প্রভাত রায়

এবার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিক্যুয়েলে সেই গল্পই দেখাবেন আদিত্য ধর। যেখানে প্রতিশোধস্পৃহ হামজা আলিকে আরও নৃশংসভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেশী দেশ যখন ধর্মের ঝান্ডা তুলে মানবিকতার উপর প্রশ্ন তোলে, তখন ‘ঘাড় ধরে’ সেদেশকে নিজের জায়গা দেখাতে ভোলে না হামজা। তুখড় স্ট্র্যাটেজি আর পাক মুলুকের মাটিতে মরণ-বাঁচন লড়াইয়ে কীভাবে টিকে থাকে সে? বালোচদের অবস্থানই বা এক্ষেত্রে কী হবে? ফাঁস হবে ‘ধুরন্ধর ২’ ছবিতে।আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। প্রথম পর্ব নিয়ে বিতর্ক হলেও ভারতীয় বক্সঅফিসে ঝড় তুলেছিল সেটি। সেই ধারা ‘ধুরন্ধর ২’ অব্যাহত রাখতে পারে কি না, সেটাই দেখার।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This