‘তুমিই ছিলে আমার প্রথম বন্ধু…,’ বন্ধুকে অকালে হারিয়ে কী লিখলেন পার্নো?

0
30

কলকাতা: ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ে গিয়ে জলে ডুবে যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee)। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। রবিবার দিঘা সংলগ্ন তালসারির সমুদ্র সৈকতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ময়নাতদন্তের রিপোর্টে এটা স্পষ্ট হয়েছে যে, জলে ডুবেই প্রাণ হারিয়েছেন অভিনেতা। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। রাহুলের শেষযাত্রায় উপস্থিত থাকলেও তাঁর অকাল প্রয়াণ যে মেনে নিতে পারেননি তাঁর বহু দিনের সহকর্মী এবং বন্ধু পার্নো মিত্র (Parno Mittra)।

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্ট করে প্রয়াত রাহুলের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন পার্নো মিত্র। সেই পোস্টে তিনি পুরানো সময়কে মনে করে লেখেন, ‘২০০৭ সালে যখন প্রথম ক্যামেরা চালু হয়েছিল আর পৃথিবীটাকে মনে হচ্ছিল নতুন আর ভয়ংকরভাবে বিশাল, তুমি তো আগেই ছিলে, হাসছিলে। অসম্ভবকে আপন করে তুলছিলে, বাড়ির মতো করে।’

আরও পড়ুন: রাহুলের পুরনো লেখায় ‘ডুবে মৃত্যু’র সূত্র, মৃত্যুর আগেই কি জেনেছিলেন ভবিতব্য?

এর পরই প্রয়াত অভিনেতার মহত্ব বর্ণনা করে পার্নো লেখেন, ‘তুমি শুধু অভিনয়ই করতে না। তুমি সবকিছুতে মিশে যেতে, প্রতিটি ঘর, প্রতিটি চরিত্র, প্রতিটি বন্ধুত্বে। মানুষের এমনই হওয়া উচিত। নিষ্ঠুরতা ছাড়া বুদ্ধিদীপ্ত। দূরত্ব ছাড়া মেধাবী। বিরলতম মানুষ।’ রাহুলের অকাল প্রয়াণ যে পার্নোকে গভীরভাবে ব্যথিত করেছে, তাও তিনি লিখেছেন তাঁর পোস্টে। তিনি লিখেছেন, ‘আমার কাছে এখনও বলার মতো কোনও শব্দ নেই। শুধু এই অর্থহীন নীরবতা, আমার বুকের ভিতর বসে আছে কোনও অসমাপ্ত কিছুর মতো। যেন কোনও দৃশ্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কোনও সতর্কবার্তা ছাড়াই, সঠিক বিদায় না জানিয়েই। এই নতুন পৃথিবীতে তুমিই ছিলে আমার প্রথম বন্ধু। এই ধরনের মানুষ চলে যায় না। শান্তিতে ঘুমাও।’

 

View this post on Instagram

 

A post shared by parnomittra (@parnomittra)

দেখুন আরও খবর:  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here