কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভিখারির দশা পাকিস্তানের! ঋণ গিয়ে পৌঁছল ৮০ ট্রিলিয়নে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ০২:৫৮:৪০ পিএম
  • / ১১৯ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : বেহাল দশা পাকিস্তানের (Pakistan)। প্রায় সব দেশের নেতাদের হাত পা ধরে, তাঁদের থেকে ঋণ (Loan) নিয়ে তার উপর বেঁচে রয়েছে গোটা দেশ। কিন্তু সেই ঋণের পরিমাণও বাড়ছে পাল্লা দিয়ে। ২০২৫ অর্থবর্ষে পাকিস্তানের ঋণ গিয়ে পৌঁছেছে ২৮ হাজার ৬৮৩ কোটি টাকায়। ভারতীয় মুদ্রায় সেই টাকার পরিমাণ ২৫ লক্ষ ১৯ হাজার কোটি টাকা। ইসলামাবাদের (Islamabad) তরফে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে।

পাক অর্থমন্ত্রকের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে, গত জুনের হিসাব বলছে এখন সে দেশের বর্তমান ঋণ (Loan) বেড়ে দাঁড়িয়েছে ৮০.৬ ট্রিলিয়ন পাকিস্তানি টাকায়। তার মধ্যে দেশীয় ঋণ ৫৪.৫ ট্রিলিয়ন, আর বিদেশি ঋণ ২৬ ট্রিলিয়ন। ২০২৪ সালের অর্থবর্ষের তুলনায় তা ১৩ শতাংশ বেশি।

আরও খবর : ‘রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত’, ফের দাবি ট্রাম্পের

২০২৪ সালের জুনে পাকিস্তানের (Pakistan) সরকারি ঋণ ছিল ৬৮ শতাংশ। চলতি বছরের জুনে তা পৌঁছে গিয়েছে ৭০ শতাংশে। বিশেষজ্ঞরা বলছেন, এতো পরিমাণ ঋণ ও সুদের উপর যদি নজর না দেওয়া হয় তহলে ভবিষ্যতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পাক রাজকোষ।

প্রসঙ্গত, অর্থনৈতিক সংকটে জর্জরিত গোটা পাকিস্তান। তাই বিভিন্ন দেশের নেতাদের দোরে দোরে ঘুরছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুধু ঋণের জন্য। সম্প্রতি এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (ABD) পাকিস্তানকে ৮০কোটি ডলার দিয়ে সাহায্য করেছিল। আইএমএফ-ও (IMF) ৮ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছিল পাকিস্তানকে (Pakistan)। অন্যদিকে বিশ্বব্যাঙ্কের একটি রিপোর্ট বলছে, পাকিস্তানে ৪৫ শতাংশ মানুষ মানুষ দরিদ্র। ১৬ শতাংশ মানুষ দু’বেলা খাবার পান না। তার মাঝেই এমন রিপোর্ট পাকিস্তানের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team