13.6 C
New York

Oscar 2026: লিওনার্দোর ছবির জয়জয়কার! কে পেলেন সেরা অভিনেতার খেতাব?

Must Read

ওয়েব ডেস্ক : হলিউডের সবথেকে বড় পুরস্কার ‘অস্কার’ (OSCAR)। চলতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ডলবি থিয়েটারে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে একাধিক ছবির মধ্যে জোরদার লড়াই দেখা গেল। এবার এই ছবিগুলির মধ্যে সেরা ছবির (Best Movie) পুরস্কার জিতে নিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another)। এই ছবি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। এই অ্যাকশন মুভিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও (Leonardo DiCaprio)। সেরা ছবির তকমা ছাড়া এই ছবি জিতে নিয়েছে বিভিন্ন বিভাগে একাধিক পুরস্কার। এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন থমাস অ্যান্ডারসন। এমনকি সেরা চিত্রমাট্যের পুরস্কারও পেয়েছেন তিনি। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতলেন স্যাঁ পেন।

এছাড়া অস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডন (Michael B. Jordan)। ‘সিনার্স’ (Sinners) ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কারও জিতেছে এই ছবি। ডুরাল্ড অর্কপাও প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার হিসেবে অস্কার জিতেছেন। এছাড়া সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন অ্যামি মেডিগান। ‘ওয়েপনস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। অন্যদিকে, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের অস্কার জিতে নিয়েছে নরওয়ের ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

আরও খবর : ৩ মাসে ১৬ কেজি ওজন কমিয়ে আরও সুন্দরী আলিয়া!

দেখে নেওয়া যাক অস্কার (OSCAR) ২০২৬-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

সেরা ছবি: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স), সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট), সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), সেরা সহ-অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস), সেরা সহ-অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কে-পপ ডেমন হান্টার্স, সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য গার্ল হু ক্রায়েড পার্লস, সেরা মৌলিক গান: গোল্ডেন (কে-পপ ডেমন হান্টার্স), সেরা মৌলিক আবহ সঙ্গীত: সিনার্স (লুডভিগ গোরানসন), সেরা কস্টিউম ডিজাইন: ফ্র্যাঙ্কেনস্টাইন (কেট হলি), সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেনস্টাইন।

সেরা কাস্টিং: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস), সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন), সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স (রায়ান কুগলার), সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেনস্টাইন, সেরা ভিস্যুয়াল এফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: অল দ্য এম্পটি রুমস, সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন, সেরা সাউন্ড: এফ১, সেরা ফিল্ম এডিটিং: অ্যান্ডি জারগেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার),সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু।

দেখুন অন্য খবর :

Latest News

ভোট মিটতেই ‘ডাক্তারের ডিউটি’! ফলের অপেক্ষাতেও অপারেশন থামাননি অনুপ মণ্ডল

বাঁকুড়া: ভোট শেষ (West Bengal Assembly Election), এখন শুধু ফলাফলের অপেক্ষা। কিন্তু সেই চিরাচরিত দুশ্চিন্তার ছবি নেই বাঁকুড়া বিধানসভা...

More Articles Like This