32.5 C
Kolkata

রাহুলের চলে যাওয়া নিয়ে একাধিক প্রশ্ন! তালসারিতে থানায় অভিযোগ দায়ের প্রিয়াঙ্কার, পাশে প্রসেনজিৎ, ঋতুপর্ণা

Must Read

ওয়েবডেস্ক- বিচার চাই। রাতে তালসারি মেরিন থানায় অভিযোগ দায়ের করলেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) । সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) । গত রবিবার ওড়িশার (Odisha) তালসারিতে (Talsari)  শুটিং চলাকালীন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)  অকাল মৃত্যু হয়েছে। এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। গর্জে উঠেছে আর্টিস্ট ফোরাম (Artist Forum) 

ঘটনায় শুটিং ইউনিটের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে শনিবার ওড়িশার তালসারি মেরিন থানায় লিখিত অভিযোগ দায়ের হল। রাহুলের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার রাত ১১ টা নাগাদ যখন প্রিয়াঙ্কা থানায় পৌঁছন তখন প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে প্রায় গোটা টলিপাড়াই তাকে ভরসা জুগিয়েছে।

প্রিয়াঙ্কার সঙ্গে থানায় ছিলেন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, ইন্দ্রাশিস রায় এবং সৌরভ দাস। ​শনিবার রাত দুটো পর্যন্ত তারকারা ছিলেন। পরিবারের দাবি, শুটিং সময় নিরাপত্তা পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা ছিল কি তা নিয়ে স্বচ্ছ তদন্ত প্রয়োজন।

আরও পড়ুন-  অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

রাহুলকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া বিচারের অপেক্ষায়। বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দিব্যজ্যোতি দাস বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। স্ত্রী প্রিয়াঙ্কা জানান, থানা থেকে সব রকম সহযোগিতা পেয়েছেন।

উল্লেখ্য, ঠিক এক সপ্তাহ আগে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যান রাহুল বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। প্রিয়াঙ্কা সেই সব মিসিং লিঙ্ক জানতে চান। ইউনিটের তরফ থেকে কোনও গাফিলতি ছিল না, সেই বিষয় খুঁটিয়ে জানতে চান। তবে জানা গেছে শুটিংয়ের অনুমতি ছিল না, প্রোডাকশন হাউজের কাছে। নানাবিধ প্রশ্ন উঠেছে, যা নিয়ে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে।

Latest News

তৃণমূলের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল পুলিশ!

ওয়েব ডেস্ক : দলীয় তহবিলে আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে আরও কড়া পদক্ষেপ করল পুলিশ (Police)। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের...

More Articles Like This