কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
খালেদার প্রয়াণে মোদির শোকবার্তা, ‘ওঁর আদর্শেই এগিয়ে চলুক ভারত–বাংলাদেশ সম্পর্ক’
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৩১:০৩ এম
  • / ১৯১ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

নয়াদিল্লি: দীর্ঘ রোগভোগের পর বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP) চেয়ারপার্সন খালেদা জিয়ার (Khaleda Jiya) প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার সকালে ঢাকায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেন মোদি।

২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত। তাঁর পরিবার, শুভানুধ্যায়ী এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা।” পাশাপাশি তিনি প্রার্থনা করেন, “এই অপূরণীয় ক্ষতি সামলানোর শক্তি ঈশ্বর যেন তাঁর পরিবারকে দেন।”

আরও পড়ুন: শেষ নিঃশ্বাস ঢাকার হাসপাতালে, প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া


খালেদার রাজনৈতিক ভূমিকার কথাও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, “বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দেশের উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারত–বাংলাদেশ সম্পর্ক গঠনে তাঁর ভূমিকা চিরস্মরণীয়।” সেই সঙ্গে তিনি আশাবাদী কণ্ঠে যোগ করেন, “খালেদার ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গিতেই আগামী দিনে আরও এগিয়ে যাক ভারত–বাংলাদেশ সম্পর্ক।”

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন খালেদা জিয়া। চলতি মাসের শুরুতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মোদি এবং দ্রুত আরোগ্য কামনা করে বার্তাও দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই লড়াই থামল মঙ্গলবার সকালে।

বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার প্রয়াণ শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, উপমহাদেশের কূটনৈতিক পরিসরেও তাৎপর্যপূর্ণ। অতীতের টানাপোড়েন সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বিএনপির তরফে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত মিলছিল। সেই প্রেক্ষিতেই মোদির এই শোকবার্তা বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, খালেদার স্মৃতিচারণার মধ্য দিয়ে ভবিষ্যতে ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের বার্তাই দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team