মাখোমাখো মুহূর্ত! রাজের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে ভালবাসা উজাড় শুভশ্রীর

Must Read

কলকাতা: প্রায় আট বছরের দাম্পত্য, দুই সন্তান ইউভান (Yuvaan) ও ইয়ালিনিকে (Yalini) নিয়ে ভরপুর সংসার— তবু প্রেমে একফোঁটাও ভাটা নেই রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সম্পর্কে। বরং সময়ের সঙ্গে যেন আরও গভীর হয়েছে তাঁদের বন্ধন। আর রাজের জন্মদিনে সেই ভালবাসাই আবারও প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ায়।

আজ ৫১ বছরে পা দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। রাত ১২টা পেরোতেই ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন শুভশ্রী। লাল হল্টার নেক টপ ও কালো ক্যাজুয়াল প্যান্টে নজর কাড়েন অভিনেত্রী। রাজের পরনে ছিল কালো টি-শার্ট ও ডেনিম।

আরও পড়ুন: ২৩-২৬ ফেব্রুয়ারি জমকালো অনুষ্ঠানের আয়োজন বিজয়-রশ্মিকার

একটি ছবিতে দেখা যায়, স্ত্রীকে চুম্বন করছেন রাজ। অন্য ছবিতে একে অপরের নাক ছুঁয়ে ভালবাসার মুহূর্তে ধরা দিয়েছেন দু’জনে। রোম্যান্টিক এই ফ্রেমগুলো মুহূর্তে ভাইরাল হয় নেটদুনিয়ায়।

ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন, “ঈশ্বর জানতেন আমাদের একে অপরকে প্রয়োজন। তোমাকে সবচেয়ে বেশি ভালবাসি। তুমি আমার জীবনের সেরা বিষয়। শুভ জন্মদিন, আমার ভালবাসা।” প্রতিবারের মতো এ বারও ‘হাবি’র জন্মদিনে আদুরে শুভেচ্ছায় মন জিতলেন শুভশ্রী। অনুরাগীদের কথায়, সময় যতই এগোক, রাজ-শুভশ্রীর প্রেম যেন ততই টইটুম্বুর।

Latest News

নোবেল কমিটির ঘোষণা, সাহিত্যের সেরা কলম কানাডার অ্যান কার্সনের

ওয়েব ডেস্ক: সাহিত্যে নোবেল পেলেন অ্যান কার্সন। কানাডার কবি এবং প্রাবন্ধিককেই মর্ত্যে সাহিত্যের সেরা কলম বলে নির্বাচিত করল সুইডেনের...

More Articles Like This