কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৪:৫৮ পিএম
  • / ১৯৬ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) জনপ্রিয় বন্ডি বিচে বন্দুকবাজের হামলা (Shootout At Sydney)। রবিবার সন্ধ্যায় চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঘটনার সময় সৈকত এলাকায় প্রায় ২ হাজার পর্যটক উপস্থিত ছিলেন। সেই সময়ই চলে এই হামলা। শোনা গিয়েছে, মূলত ইহুদিদের উপর হামলা (Attack On Jews) চালানো হয়েছে। ইতিমধ্যে এই হামলার নিন্দা করেছে ইজরায়েল (Israel)।

নিউ সাউথ ওয়েলস প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার খবর আসে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। গুলিবর্ষণের পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি ও তদন্ত শুরু হয়েছে। গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মাঝেই বন্দুকবাজের হামলা, মৃত ২

এদিকে, ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ (Isaac Herzog) সিডনির এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি এটিকে ‘ইহুদিদের উপর নিষ্ঠুর হামলা’ বলে উল্লেখ করে অস্ট্রেলিয়া সরকারকে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই হামলা যে কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে হয়েছে, এমন কোনও তথ্য এখনও নিশ্চিতভাবে বলেনি অস্ট্রেলিয়া সরকার।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ৭ জওয়ান!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সোমবার বারাসতে সভা অভিষেকের, ২ লক্ষ জমায়েত চাইছে তৃণমূল!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
বিদায় নিচ্ছে শীত! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
২৩ জানুয়ারি গজকেশরী যোগে কেরিয়ারে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team