কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আং সান সু কি বেঁচে রয়েছেন? আশঙ্কা প্রকাশ ছেলে কিম অ্যারিসের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩০:১১ পিএম
  • / ৮১ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : আদৌ কি বেঁচে রয়েছেন মায়ানমারের (Myanmar) নোবেল পুরস্কারজয়ী ক্ষমতাচ্যুত নেত্রী আং সান সু কি (Aung San Suu Kyi)? তা নিয়ে এবার আশঙ্কা প্রকাশ করলেন তাঁর ছেলে কিম অ্যারিস (Kim Aris)। তিনি সংবাদ সংস্থা রয়টার্সের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেন, মাকে অনেক সময় ধরে দেখা যায়নি জন সমক্ষে। ফলে কি করে বুঝবো মা বেঁচে রয়েছে কি না? অন্যদিকে এ নিয়ে মুখ খুলেছে জুন্টা সরকারও।

রয়টার্সের কাছে আশঙ্কা প্রকাশ করে কিম অ্যারিস বলেন, ‘দু’বছরের বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু তাঁর মা আং সান সু কি-কে জনসমক্ষে দেখা যায়নি। তাঁর সঙ্গে কেউই দেখা করতে পারেননি। কী করে বুঝব উনি বেঁচে আছেন?’ এর পরেই মায়ানমারের জুন্টা সরকারের (Junta government) তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়েছে, নোবেল পুরস্কারজয়ী ক্ষমতাচ্যুত নেত্রী আং সান সু কি সুস্থ রয়েছেন। তবে এ নিয়ে কোনও প্রামণ পেশ করা হয়নি জুন্টার তরফে।

আরও খবর : ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রসঙ্গত, বিভিন্ন অপরাধে মায়ানমারের নোবেলজয়ী এই নেত্রীকে ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল। এর পর ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে। তবে তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন আং সান সু কি। তবে এই প্রথম নয়, ১৯৮৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এই নেত্রীকে ১৫ বছর গৃহবন্দি করে রাখা হয়েছিল। ২০১০ সালেই তাঁর হাত ধরে গণতন্ত্র ফিরেছিল।

তবে গ্রেফতার হওয়ার পর থেকে বিশ্ব নেতা থেকে শুরু করে মায়ানমারের গণতন্ত্রপন্থী একাধিক নেতারা আং সান সু কি-কে মুক্তি দেওয়া আহ্বান জানিয়েছেন। কিন্তু, পেরিয়ে গিয়েছে চার বছর। কিন্তু এখনও কারা বন্দি রয়েছেন তিনি। এমনকি তাঁকে জনসমক্ষেও দেখা যায়নি। এবার তাঁর মা বেঁচে রয়েছেন কি না, তা নিয়েই প্রশ্ন তুললেন সতাঁর পুত্র কিম অ্যারিস।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team