কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ধর্ষণের জন্য মেয়েদের পোশাককে দায়ী করে সমালোচিত ইমরান খান
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: Pallabi Dutta
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১, ১১:০০:২৬ পিএম
  • / ৩৬৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: Pallabi Dutta

ইসলামাবাদ: ধর্ষণের জন্য মেয়েদের পোশাককে দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তাঁর কথায়, মেয়েরা স্বল্প পোশাক পরে বলে ছেলেদের মন চঞ্চল হয়ে ওঠে৷ সেই কারণে পাকিস্তানে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা এত বেড়ে গিয়েছে৷

আরও পড়ুন: জ্যোতিরাদিত্যর নিরাপত্তায় গলদ, সাসপেন্ড ১৪ জন পুলিশ অফিসার

ইমরানের এমন বেফাঁস মন্তব্য ইতিমধ্যে নিন্দার ঝড় তুলেছে৷ খোদ সেদেশের মহিলারাও প্রধানমন্ত্রীর মন্তব্যকে ‘ন্যাক্কারজনক’ বলে ধিক্কার জানিয়েছেন৷ তীব্র নিন্দা করেছেন আন্তর্জাতিক আইন কমিশনের দক্ষিণ এশিয়ার আইনজীবী উপদেষ্টা রিমা ওমর৷ টুইট করে তিনি লেখেন, এতে ধর্ষকরা আরও সাহস পাবে৷ কিন্তু এত সমালোচনা সত্ত্বেও পাক প্রধানমন্ত্রী তাঁর মন্তব্যের জন্য এখনও পর্যন্ত ক্ষমা চাননি৷

আরও পড়ুন: করোনা পরিস্থিতির জন্য এবারেও বাতিল অমরনাথ যাত্রা

সম্প্রতি একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে পাকিস্তান৷ এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছেও প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে৷ ইমরানের কাছে জানতে চাওয়া হয়, নারী নির্যাতন এবং ধর্ষণ নিয়ন্ত্রণে পাক সরকার কী কী পদক্ষেপ করেছে? তখনই ধর্ষণের দায়ভার মেয়েদের ঘাড়ে চাপান ইমরান খান৷ তিনি বলেন, ‘কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দা প্রথার প্রচলন হয়েছে। তবে এই সংবরণের জন্য যে ইচ্ছাশক্তি দরকার, তা সবার নেই৷ কোনও মহিলা যদি স্বল্প পোশাক পরেন তাহলে রোবট না হলে তার প্রভাব একজন পুরুষের মনে পড়তে বাধ্য৷ এটা খুব সাধারণ ব্যাপার৷’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সোমবার বারাসতে সভা অভিষেকের, ২ লক্ষ জমায়েত চাইছে তৃণমূল!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
বিদায় নিচ্ছে শীত! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
২৩ জানুয়ারি গজকেশরী যোগে কেরিয়ারে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team