কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাংলাদেশে ফের হিন্দুহত্যা! ন্যায়বিচারের দাবি স্ত্রী’র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ০২:০৩:২২ পিএম
  • / ৯০ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) ফের নির্যাতনের বলি হলেন এখ হিন্দু (Hindu) ব্যক্তি। দীপু দাসের পর এবার মৃত্যু হল খোকন দাস নামে এক হিন্দুর। তাঁকে কিছুদিন আগে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল বলে বলে খবর। সেই সময় প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন তিনি। সেই সময় প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছিলেন ওই হিন্দু যুবক। তবে শনিবার মৃত্যু (Death) হল তাঁর। এই ঘটনার পর ফের বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

জানা গিয়েছে, বছর পঞ্চাশের খোকন দাস বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর উপর কট্টরপন্থী উন্মত্ত দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। অস্ত্র দিয়ে আঘাত করার পাশাপাশি পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই সময় তিনি প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। সেই সময় রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছিলেন তিনি। এর পরেই আজ মৃত্যু হল তাঁর। এ নিয়ে বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের উপর ঘটল চতুর্থ আক্রমণের ঘটনা। এই ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন খোকন দাসের স্ত্রী।

আরও খবর : পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী!

এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশে ২৯ বছর বয়সী যুবক অমৃত মণ্ডলকে খুনের অভিযোগ উঠেছিল বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর আগে ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীপুচন্দ্র দাসের উপর নির্মম অত্যাচার করে খুন করা হয়েছিল। তার পরে তাঁকে ঝুলিয়ে গায়ে আগুন দিয়ে দেওয়া হয়। এই সব ঘটনার পরেই আবার আরও এক ঘটনার খবর সামনে এল।

প্রসঙ্গত, মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে। যা নিয়ে ভারতের তরফে বার বার প্রতিবাদ জানানো হয়েছে। এমনকি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও বিবৃতি দেওয়া হয়েছিল। তবে দীপু হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে উল্লেখ করা হয়েছিল ইউনূস প্রশাসনের তরফে। সঙ্গে দাবি করা হয়েছিল, বাংলাদেশে হিন্দুরা ভালোই রয়েছে। তার পর আবার একই ধরণের ঘটনা সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবিকে ভিত্তিহীন বলে প্রমাণিত করছে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team