কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পাকিস্তানে খুন হিন্দু যুবক! বিক্ষোভ হিন্দু সংগঠনগুলির
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০১:০৩:৪৭ পিএম
  • / ৮২ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : পাকিস্তানে (Pakistan) হিন্দু যুবককে (Hindu Youth) খুনের অভিযোগ! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সে দেশের সিন্ধ প্রদেশে (Sindh province)। এই ঘটনার পরেই সিন্ধ জুড়ে বিক্ষোভে নেমেছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা (Hindus)। সূত্রের খবর, এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

জানা গিয়েছে, নিহত ওই হিন্দু যুবকের নাম কৈলাশ কোলহি। তিনি ছিলেন একজন ভাগচাষি। তিনি সরফরাজ নামে এক ব্যক্তির জমিতে কাজ করতেন। সেই জমিতেই ছোট একটি কুঁড়ে ঘর তৈরি করেছিলেন থাকার জন্য। তা নিয়েই নাকি বিবাদের সৃষ্টি হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার সেই বিবাদ চরম আকার নেই। তখনই কৈলাশকে বুকে গুলি করে হত্যার (Murder) অভিযেগ উঠেছে সফরাজের বিরুদ্ধে। সেই গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই হিন্দু যুবকের। তার পর থেকেই পলাতক অভিযুক্ত।

আরও খবর : দাবানলের কবলে অস্ট্রেলিয়া! পুড়ে ছাই একাধিক বাড়ি

এই ঘটনার পর থেকে সিন্ধ প্রদেশের প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে হিন্দু সংখ্যালঘু সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীগুলি। তাঁরা অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। পাশাপাশি ওই হিন্দু যুবকের পরিবারের নিরাপত্তার দাবিও জানিয়েছেন ওই হিন্দু সংগঠনগুলি।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মাইনরিটি রাইটস অর্গানাইজেশন পাকিস্তান দারাওয়ার ইত্তেহাদের চেয়ারম্যান শিব কচ্ছি। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ঠান্ডা মাথায় এই খুন করা হয়ে। হিন্দু যুবকের হত্যার ঘটনায় ন্যায়বিচার চেয়েছেন তিনি। তবে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার না করা হলে ডেপুটি কমিশনের দফতরের সামনে ধর্নার হুমকি দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team