কলকাতা শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভালো নেই খালেদা জিয়া! “প্রার্থনা করুন,” অনুরোধ ছেলে তারেকের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৯:৩৫ পিএম
  • / ৪৪৫ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: দিন দিন জটিল হচ্ছে শারীরিক অবস্থা (Health Condition), উদ্বেগ বাড়ছে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে (Khaleda Zia) ঘিরে। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শনিবার রাতে সেই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

এদিন চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি হয়। প্রথমে কেবিন থেকে তাঁকে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিটে, এরপর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও পরিস্থিতি স্থিতিশীল নয় বলে মন্তব্য করেন হাসপাতালের চিকিৎসকরা।

আরও পড়ুন: ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে! দাবি ঢাকা পুলিশের

এদিন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁর পুত্র তারেক রহমান (Tarique Rahman) ও পুত্রবধূ জোবাইদা রহমান। পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার চিকিৎসা যেন কোনওভাবেই ব্যাহত না হয়, সেজন্য হাসপাতালের সামনে অযথা ভিড় না করতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সেই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনারও অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন অশীতিপর এই নেত্রী। তাঁর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আপাতত সেই উদ্যোগ স্থগিত রাখা হয়েছে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মহাকালধামের আদলে ‘বইতীর্থ’, বইমেলার উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সাহারা মরুভূমিতে তুষারপাত, মুহূর্তে বদলে গেল তাপমাত্রা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপ বয়কটের কারণে আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশের ক্রিকেটাররা!
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ফিরল অন্ধকার অতীত, রোমিও’র ট্রেলারে শাহিদের বিধ্বংসী রূপ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিয়ে নিয়ে মুখ খুললেন ঋতিকা, থানায় অভিযোগ দায়ের অনিন্দিতার
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
এবার আল্লুর ছবিতে সলমন! ‘পুষ্পা: ৩’-এ চমক
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
হাইকোর্টের নির্দেশের পরই ৬০০ মিটার জোড়ার কাজে এল গতি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সেতু রক্ষণাবেক্ষণের কাজ! রবিবার বাতিল হচ্ছে একাধিক ট্রেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
১৫ বছর বাদে কলকাতা বইমেলায় আসছে ‘যুদ্ধ বিধ্বস্ত’ চিন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
কলকাতা পুলিশের কাছ থেকে প্রশিক্ষণ নিল জয়পুরের পুলিশ!
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা! কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সোনার দামে বড় পতন, সাড়ে ১৩ হাজার টাকা কমলো রুপো
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
মধ্যমগ্রামে রঙের গুদামে ভয়াবহ আগুন, কীভাবে অগ্নিকাণ্ড এখনও স্পষ্ট নয়
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
টলিউডে নতুন অধ্যায়!পথচলা শুরু ‘হাউস অফ ভিশন স্টুডিওস’-এর
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বইমেলার উদ্বোধন করলেন মমতা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team