কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শেষ নিঃশ্বাস ঢাকার হাসপাতালে, প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৮:৩৯ এম
  • / ১৭৫ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

ওয়েব ডেস্ক: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP) নেত্রী খালেদা জিয়া (Khaleda Jiya)। বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার (Dhaka) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা চলছিল।

হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন বিএনপি নেত্রী। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ার কথা জানা যায়। বয়সজনিত নানা জটিলতা এবং একাধিক অসুখ একসঙ্গে থাকায় চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। কিডনির কার্যকারিতাও অনেকটাই কমে গিয়েছিল বলে জানা গিয়েছে। নিয়মিত ডায়ালিসিস চলছিল এবং শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আরও পড়ুন: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মৃত্যু হল ১৩ জনের, আহত বহু

সোমবারই খালেদার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সেই রাতে হাসপাতালে যান তাঁর পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগে দলের দফতরের সামনে থেকে মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান কোনও নাটকের চেয়ে কম নয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে রাজনীতিতে প্রবেশ করলেও স্বামীর মৃত্যুর পর নিজেই শক্ত হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির নেতৃত্ব দেন তিনি। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খালেদা। পরে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান।

বাংলাদেশের নারীশিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর সরকারের ভূমিকার কথা স্বীকার করেন অনেকে। তবে তাঁর শাসনকালে সামনে এসেছে একাধিক দুর্নীতির অভিযোগ। ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চলতি বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হলেও শারীরিক অস্থিরতার কারণে তা সম্ভব হয়নি। খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team