কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মায়ের শূন্যস্থান পূরণ, শীঘ্রই বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৩:৫৮ এম
  • / ৭৭ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক-  এক অস্থির অবস্থার মধ্যেই এগিয়ে আসছে বাংলাদেশ (Bangladesh) ভোটের (Vote) দিন। সম্প্রতি প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia) । এবার হাল ধরবেন তাঁর পুত্র তারেক রহমান (Tarique Rahman)। মায়ের অসুস্থতার সময় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে স্ত্রী ও কন্যাকে নিয়ে দেশে ফেরেন তারেক।  আগামী ফেব্রুয়ারিতে সংসদীয় নির্বাচনে লড়বেন বলে প্রার্থী হয়েছেন তিনি। এবার মায়ের শূন্যস্থান পূরণ করবেন শক্ত হাতে। দলকে মজবুত করতে উঠেপড়ে লেগেছেন তারেক। খুব শীঘ্রই চেয়ারম্যান পদে বসবেন তিনি। এই বিষয়ে সমস্ত প্রক্রিয়া শেষ বলে রবিবার জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন বিএনপির চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ অবস্থায় অলিখিতভাবে দলের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তারেক। এবার তাঁর সক্রিয়ভাবে অংশগ্রহণের সময়।

আরও পড়ুন-  বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ IPL-এর সম্প্রচার

রবিবার সন্ধ্যায় সিলেটে সংবাদিক বৈঠকে মির্জা ফখরুল জানিয়েছেন, ‘‘আগামী দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপার্সন পদে বসানো হবে। আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। কারণ মানুষ এতদিন নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘদিন পর তাঁরা তা ফিরে পেয়েছেন।’’

দীর্ঘ ১৭ বছর বাদে লন্ডন থেকে ঢাকা ফিরেছেন তারেক রহমান। তারেকের ফেরা এই মুহূর্তে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও আবেগ বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনসমর্থন বাড়াতে একটি টার্নিং পয়েন্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team