কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাংলাদেশে হিন্দু উৎসবে ‘হারাম’ ফতোয়া! মৌলবাদীদের নিশানায় পৌষ পার্বণ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৯:১৯ পিএম
  • / ২৪৯ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

ওয়েব ডেস্ক: ইসলামি মৌলবাদীদের নিশানায় এবার হিন্দুদের ঐতিহ্যবাহী উৎসব। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম মকর সংক্রান্তি (Makar Sangkranti) বা পৌষ পার্বণকে (Poush Parbon) ‘ইসলামে হারাম’ বলে ফতোয়া জারি করা হয়েছে বাংলাদেশে (Bangladesh)। অভিযোগ, ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীগুলি এ বছর মকর সংক্রান্তি পালন বন্ধের ডাক দিয়েছে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় কোনওরকম উৎসব না করার হুঁশিয়ারি দিয়ে পোস্টার ও বার্তা ছড়ানো হচ্ছে বলে দাবি।

পৌষ পার্বণ মানেই নতুন ধান ঘরে ওঠার আনন্দ, পিঠেপুলির গন্ধে মুখর বাঙালি ঘর। এতদিন দুই বাংলাতেই সমান উৎসাহে পালিত হতো এই নবান্ন উৎসব। পদ্মাপাড়েও বড় আয়োজনেই মকর সংক্রান্তি উদযাপন চলত। কিন্তু ‘বদলে যাওয়া’ বাংলাদেশে এবার সেই আনন্দে ছেদ পড়েছে। মৌলবাদীদের প্রচারে দাবি করা হচ্ছে, মকর সংক্রান্তি ইসলামের পরিপন্থী, তাই এতে অংশ নেওয়া যাবে না।

আরও পড়ুন: ‘হিজাব পরা মহিলাই একদিন প্রধানমন্ত্রী হবে’, ভোটমঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়লেন ওয়েইসি

এই ফতোয়াকে ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্কে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজ। অভিযোগ, ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পিতভাবেই বাঙালি সংস্কৃতি ও হিন্দু ধর্মীয় আচার মুছে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেই সরস্বতী পুজোর ছুটি বাতিল, অমর একুশে অনুষ্ঠানে কাটছাঁটের মতো সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে নেওয়া হয়েছিল। এবার মৌলবাদীদের তরফে সরাসরি পৌষ পার্বণেও আঘাত।

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, মৌলবাদীদের এই নিষেধাজ্ঞার নেপথ্যে অন্তর্বর্তী সরকারের নীরব সমর্থন রয়েছে। ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর বেছে বেছে হামলা ও নির্যাতনের অভিযোগ উঠছে। গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত কমপক্ষে সাতজন সংখ্যালঘু হিন্দু খুন হয়েছেন বলে দাবি। এবার উৎসব ও সংস্কৃতির উপর আঘাত এনে হিন্দুদের আরও কোণঠাসা করার পথেই হাঁটছে ইসলামিক কট্টরপন্থী গোষ্ঠীগুলি—এমনই আশঙ্কা বাড়ছে ওপার বাংলায়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team