কলকাতা: টলিপাড়াতে বিয়ের সানাই। একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন দেব-রুক্মিণী (Dev-Rukmini)। অবশেষে কী দেব (Dev)-রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) বিয়ে পিণড়িতে বসতে চলেছেন? হাতে মেহেন্দি দেখেই জল্পনা তুঙ্গে। একসঙ্গে একাধিক ছবিতে ঝড় তুললেও, দর্শক মনে রাতারাতি জায়গা করে নেয় তাঁদের বাস্তব জীবনের কেমিস্ট্রি। বহু দিন থেকেই দর্শক মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে, কবে এই জুটির চার হাত এক হবে?এবার দেবের সোশ্যাল মিডিয়ায় নজর যেতেই আনন্দে মেতে উঠল অনুরাগীরা। তবে কি সত্যি এবার বিয়ের পিঁড়িতে জুটি?

দেব-রুক্মিণীকে দেখুন, সম্পর্কটাকে ‘কিশমিশে’র মতো টক-মিষ্টি করে রেখেছেন। তাঁদের প্রেমের ইউএসপি কি তা কখনও খোলসা করেন না।যখনই জিজ্ঞেসা করা হয়, তখনই দুজনের মুখে একটাই উত্তর, দুজনেই দুজনের ‘কাছের মানুষ’। ওই ফিল্মি দুনিয়ার পুরনো সংলাপ ‘উই আর জাস্ট ফ্রেন্ড!’ দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তাঁরা, তবে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ। তারকাযুগলকে ছাঁদনাতলায় দেখার আশায় অনুরাগীদেরও প্রায় চাতক পাখির দশা। সেই জুটিকেই এবার দেখা গেল হাতে মেহেন্দি পরে—আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনার ঝড়। দেবের হাতে আবার স্পষ্ট লেখা ‘R’।

আরও পড়ুন:বিরতির পর লাইমলাইটের দুনিয়ায় পরিণীতি
দেবের শেয়ার করা পোস্টে দেখা গেল, একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙাচ্ছেন তারকাজুটি। শুধু তাই নয়, সেই ফ্রেমে ধরা পড়ল, দেব-রুক্মিণী প্রেমের রসায়নও। কখনও আর চোখে একে-অপরের দিকে তাকিয়ে, আবার কখনও বা মেহেন্দি পরার মাঝে খুনসুঁটিতে মেতে উঠতে দেখা গেল তাঁদের। আরেক ফ্রেমে দেখা গেল, মেহেন্দিতে রুক্মিণীর নাম হাতে লিখেছেন টলিউড সুপারস্টার। আর সেসব ক্যামেরাবন্দি মিষ্টি মুহূর্ত সোশাল পাড়ায় ভাগ করে নিতেই দেব-রুক্মিণীর বিয়ের তোড়জোড়ের জল্পনা তুঙ্গে। একাংশ তো আবার আগাম শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন।
View this post on Instagram

