কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভেনেজুয়েলাতেও অন্তর্বর্তী সরকার! দেশের দায়িত্ব পেলেন এই মহিলা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১০:২০:৩৫ এম
  • / ১৩৭ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার (Venezuela) উপর নজিরবিহীন সামরিক অভিযান চালিয়েছে আমেরিকা (USA)। আটক করে দেশ থেকে সরিয়ে আনা হয়েছে সে দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro)। এর কয়েকঘন্টা পরেই এক অন্তর্বর্তীকালীন মহিলা রাষ্ট্রপতি (Interim President) পেল ভেনেজুয়েলা। রবিবার সে দেশের সুপ্রিম কোর্ট বর্তমানে উপ-রাষ্ট্রপতি পদে থাকা দেলসি রদ্রিগেজকে (Delcy Rodriguez) অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের নির্দেশ দেয়।

এদিন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানায়, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর অনুপস্থিতির কারণে প্রশাসনিক ধারাবাহিকতা ও জাতীয় প্রতিরক্ষা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়, “দেশের প্রশাসনিক সুস্থিতি বজায় রাখতে বলিভারীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে ডেলসি রদ্রিগেজকে।”

আরও পড়ুন: আমেরিকায় বড়সড় জঙ্গি হামলা রুখল এফবিআই!

বামপন্থী গেরিলা নেতা হোর্হে আন্তোনিও রদ্রিগেজের কন্যা দেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম প্রভাবশালী এক মুখ। তিনি প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। এর আগে তিনি উপ-রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী ও তৈলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মার্কিন নিষেধাজ্ঞা ও তীব্র মূল্যস্ফীতির সময় দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ তাঁর হাতেই ছিল। এক সময় মাদুরো তাঁকে তাঁর শাসনের ‘আগ্রাসী রক্ষক’ হিসেবে উল্লেখ করে ‘টাইগার’ বলেও আখ্যা দিয়েছিলেন।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team