কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
খালিস্তানিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ব্রিটেন সরকারের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৪:২৬ পিএম
  • / ১০১ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : খালিস্তানিদের (Khaistani) বিরুদ্ধে কড়া পদক্ষেপ ব্রিটেন (Britain) সরকারের। এক সংগঠনের বিরুদ্ধে জারি করা হল নিষেধাজ্ঞা। পাশাপাশি গুরপ্রীত সিং রেহল নামে এক ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়াকিবহালের মতে, ভারতের চাপেই খালিস্তানিদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পদক্ষেপ ভারত (India)-ব্রিটেন সন্ত্রাস বিরোধী সহযোগিতার অংশ বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, গত ৪ ডিসেম্বর ‘বব্বর অকালি লহর’-কে নিষিদ্ধ করা হয়েছে। এই সংগঠনের সমস্ত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। ব্রিটেনের টেররিজম রেগুলেশন ২০১৯-এর মাধ্যমেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশপাশি গুরপ্রীত সিং রেহল-এর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই ব্যক্তির একাধিক সংগঠনের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সব সংগঠনের সঙ্গে কেউ চুক্তি করলে ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা হতে পারে ১০ লক্ষ পাউন্ড।

আরও খবর : ফের উত্তেজনা পাক-আফগান সীমান্তে!

উল্লেখ্য, এই সংগঠনের তরফে গুরপ্রীত সিং রেহলের বিরুদ্ধে ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। ব্রিটিশ সরকারের (Britain) ধারণা অভিযুক্ত ব্যক্তি বব্বর খালসা এবং বব্বর আকালি লেহার গোষ্ঠীর সঙ্গে জড়িত। অভিযুক্তের বিরুদ্ধে প্রচার, নিয়োগ ও টাকা জোগানোর অভিযোগ উঠেছে। এর পাশাপাশি অস্ত্র সরবরাহেরও অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, ‘বব্বর অকালি লহর’কে নিষিদ্ধ সংগঠন ‘বব্বর খালসা’র অন্যতম মুখ্য সংগঠন বলেই বিবেচনা করা হয়ে থাকে। এই সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরণের সন্ত্রাসবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। অন্যদিকে নিষিদ্ধ সংগঠন ‘বব্বর খালসা’র বিরুদ্ধে আন্দোলনের নামে ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ হারাল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team