কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
৭১-এর অতীত ভুলিয়ে পাক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬:২৫ পিএম
  • / ১২৫ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ৭১-এর রক্তাক্ত অতীত ভুলে পাকিস্তানের (Pakistan) সঙ্গে সম্পর্ক উন্নত করছে বাংলাদেশ (Bangladesh)। সে দেশে ইতিমধ্য মাথাচাড়া দিয়েছে মৌলবাদ। সঙ্গে ভারত বিদ্বেষও বেড়েছে। এর মাঝেই এবার পাক যুদ্ধ বিমান (Fighter Jet) কিনতে চলেছে বাংলাদেশ! সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। সেখানেই এই যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

পাকিস্তানের সোনার মিডিয়া বিভাগ, ইন্টার সার্ভিস রিলেশন সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে। সেখানে বাংলাদেশের বায়ু বাহিনীর প্রধানের সফর নিয়ে বলা হয়েছে। দাবি করা হয়েছে, পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সঙ্গে পাক যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে মাহমুদের। সঙ্গে আরও দাবি করা হয়েছে, বাংলাদেশের বায়ুসেনা প্রধান জেএফ-১৭ (JF17) কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে এই বিমান কেনা নিয়ে চুক্তি হতে পারে বলে জানা যাচ্ছে। মূলত, এই যুদ্ধ বিমান চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে।

আরও খবর : বাংলাদেশে ফের মৃত্যু হল হিন্দু যুবকের!

অন্যদিকে বর্তমানে এফ-৭ ও মিগ ২৯ বিমান ব্যবহার করে বাংলাদেশ (Bangladesh)। ফলে এবার নতুন বিমান কেনার জন্য পাকিস্তানের কাছে যেতে হল বাংলাদেশেকে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের সঙ্গে শত্রুতা বাড়াতেই পাকিস্তানের সঙ্গে জোট বাঁধছে বাংলাদেশ।

প্রসঙ্গত, একদিকে শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে টানাটানি চলছে। অন্যদিকে সে দেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদ করেছে ভারত। ফলে দু’দেশের সম্পর্ক বর্তমানে ভালো নেই। তাই এই ঘোলা জলেই মাঝ ধরতে চাইছে পাকিস্তান। তাই বাংলাদেশের সঙ্গে নিজেদের সম্পর্ক ভালো করতে চাইছে তারা। তারা তাদের কূটনৈতিক সম্পর্কও অনেকটা বাড়িয়েছে। এবার পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনে ভারতের (India) সঙ্গে শত্রতা আরও বাড়াতে চাইছে বাংলাদেশ? প্রশ্ন উঠছে

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team