21.7 C
New York

নববর্ষের শুভক্ষণে যাত্রা শুরু  ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র, আজ থেকে শুটিং

Must Read

ওয়েবডেস্ক-  নববর্ষের (Bengali New Year) শুভক্ষণে যাত্রা শুরু হল ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র (Bahurupi: The Golden Daku) । শুটিং শুরু আজ থেকে। এই দুর্গাপুজোয় দেখা হবে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। নববর্ষের দিন থেকেই এই সিনেমার শুটিং শুরু হয়েছে। চলতি মাসের ১৫ এপ্রিল সিনেমাটির শুভ মহরৎ অনুষ্ঠিত হয়েছিল। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Nandita Roy and Shivprasad Mukherjee) পরিচালিত এটি একটি আসন্ন বাংলা চলচ্চিত্র, যা ২০২৪ সালের ব্লকবাস্টার ছবি ‘বহুরূপী’-র পরবর্তী কিস্তি বা সিক্যুয়েল হিসেবে বিবেচিত।

বরাবরের মতোই এই ছবিটিও পরিচালনা করছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন সোহিনী সরকার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায়।

নির্মাতা সংস্থা ‘উইন্ডোজ’ (Windows Production) থেকে জানানো হয়েছে যে, ছবিটি ২০২৬ সালের দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি একটি অ্যাকশন ড্রামা হিসেবে তৈরি হচ্ছে। আগের ছবি ‘বহুরূপী’ ১৯৯৮ থেকে ২০০৫ সালের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হলেও, নতুন এই ছবির গল্পে ‘গোল্ডেন ডাকু’-কে ঘিরে নতুন কোনও রহস্য বা মিশন থাকবে বলে ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন-  প্রকাশ্যে রহস্যে মোড়া ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর টিজার

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় মানেই একদম আলাদা অন্য ধরনের ছবি দেখা যাবে। এই জুটি সাধারণ মানুষের জীবন, তাদের জীবনের ওঠা-পড়া, সম্পর্কের টানাপোড়েনের গল্প সাবলীল ও সহজ ভাবে সিনেমায় ফুটিয়ে তোলেন। তাঁদের পরিচালিত নতুন গোয়েন্দা ছবি, ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা।

Latest News

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

ওয়েব ডেস্ক : অতীত হয়ে গেল নীতীশ কুমারের (Nitish Kumar) জামানা। বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিলেন সম্রাট...

More Articles Like This