ওয়েব ডেস্ক: আশা ভোঁসলের (Asha Bhosle) প্রয়াণে শোকস্তব্ধ দেশ-বিদেশের সঙ্গীত জগত। ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর রবিবার সকালে চিরবিদায় নেন ‘আশা তাই’। তাঁর মৃত্যুতে ভারতীয় সঙ্গীতজগতে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা।
প্রায় আট দশকের দীর্ঘ কেরিয়ারে আশা ভোঁসলে শুধু অসংখ্য গানই উপহার দেননি, গড়েছেন একাধিক বিশ্বরেকর্ডও (World Record)। ২০১১ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness Book of World Records) তাঁকে ‘মোস্ট-রেকর্ডেড আর্টিস্ট’ (Most Recorded Artist) হিসেবে স্বীকৃতি দেয়। ২০টিরও বেশি ভাষায় ১১,০০০-এর বেশি গান গেয়ে তিনি স্থাপন করেছেন এক অনন্য নজির। কিছু হিসেব অনুযায়ী, তাঁর মোট গানের সংখ্যা ১২,০০০ ছাড়িয়েছে, যা বিশ্ব সঙ্গীতের ইতিহাসে এক বিরল মাইলফলক।
আরও পড়ুন: ১৬ বছরে পালিয়ে বিয়ে, সুখ ছিল না প্রথম দাম্পত্যে! দেখুন আশার জীবনের এক অজানা অধ্যায়
১৯৪৩ সালে শুরু হওয়া তাঁর সঙ্গীতজীবন ছিল বৈচিত্র্যে ভরপুর। শাস্ত্রীয় সঙ্গীত, গজল, পপ, ক্যাবারে—প্রতিটি ধারাতেই সমান দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। হিন্দি, মারাঠি, বাংলা ছাড়াও তামিল, মালয়ালম, এমনকি ইংরেজি ও রাশিয়ান ভাষাতেও তাঁর কণ্ঠ ছড়িয়েছে মুগ্ধতা। ‘পিয়া তু আব তো আ যা’, ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায়’ এবং ‘ইন আঁখো কি মস্তি’-র মতো অসংখ্য গান আজও সমান জনপ্রিয়। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০০০ সালে তাঁকে ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ২০০৮ সালে তিনি লাভ করেন পদ্মবিভূষণ সম্মান।
দেখুন আরও খবর:
