অরিজিৎ-শ্রেয়াকেও টেক্কা! দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কোন গায়ক?

Must Read

ওয়েব ডেস্ক: বলিউডে (Bollywood) প্লেব্যাক গানের জগতে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh), সোনু নিগম (Sonu Nigam) কিংবা সুনিধি চৌহানের মতো শিল্পীরা দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তার শীর্ষে। তাঁদের কণ্ঠে একের পর এক হিট গান পেয়েছে শ্রোতারা। তাই এই তারকা গায়কদের পারিশ্রমিক নিয়েও প্রায়ই আলোচনা হয় সঙ্গীতমহলে। তবে পারিশ্রমিকের নিরিখে এই জনপ্রিয় শিল্পীদেরও পিছনে ফেলেছেন অন্য এক সঙ্গীতশিল্পী।

বলিপাড়ার সূত্র অনুযায়ী, একটি গান গাওয়ার জন্য প্রায় ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তাঁর পরেই রয়েছেন অরিজিৎ সিং এবং সুনিধি চৌহান। জানা যায়, একটি গানের জন্য তাঁরা প্রত্যেকে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা পারিশ্রমিক পান।

আরও পড়ুন: প্রমিলা বাহিনী নিয়ে হাজির গোয়েন্দা ‘ফুল পিসি’ সোহিনী, প্রকাশ্যে পোস্টার

অন্যদিকে পারিশ্রমিকের নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন সোনু নিগম এবং বাদশা। একটি গান গাওয়ার জন্য তাঁরা প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। এছাড়া শান, নেহা কক্কর, মিকা সিং এবং হানি সিংয়ের মতো জনপ্রিয় শিল্পীরা একটি গান গাওয়ার জন্য প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি পারিশ্রমিক পান বলে শোনা যায়।

তবে এই তালিকার শীর্ষে রয়েছেন এমন এক শিল্পী, যিনি শুধু গায়ক নন, বরং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকারও। দেশ-বিদেশে নিয়মিত কনসার্ট করেন তিনি। পারিশ্রমিকের নিরিখে বলিউডের প্লেব্যাক শিল্পীদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন এ আর রহমান।

সূত্রের খবর, কোনও ছবিতে একটি গান করার জন্য তিনি কোটির অঙ্কে পারিশ্রমিক নেন। এমনকি একটি গানের জন্য প্রায় তিন কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান এই অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। তাই পারিশ্রমিকের দিক থেকে অরিজিৎ, শ্রেয়াদেরও অনেকটাই ছাপিয়ে গিয়েছেন এ আর রহমান।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This