রণবীর ‘অল ইন্ডিয়া রেডিও’, কেন এমন বললেন অভিনেত্রী

0
28

ওয়েব ডেস্ক: অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও রণবীর কাপুর (Ranbir Kapoor) এমন এক জুটি, যাদের পর্দার পাশাপাশি অফ ক্যামেরা খুনসুটি আর বন্ধুত্বও বারবার দর্শকদের নজর কেড়েছে। একসঙ্গে থাকলে পর্দায় আলাদা এক ম্যাজিক তৈরি হয়। সেই পুরনো বন্ধুত্বই নতুন করে চর্চায় এল। এক মজার প্রসঙ্গে অনুষ্কা শর্মা রণবীর কাপুরকে ঠাট্টা করে “অল ইন্ডিয়া রেডিও” বলে সম্বোধন করেন।

রণবীর কাপুর মানেই কখনও প্রেম কখনও আবার কাপুর পরিবারের নানান অধ্যায় জড়িয়ে থাকা নানান গল্প, রণবীর কাপুরের অভিনয়ের দাপট। ইন্ড্রাস্টিতে রণবীরের ভালো বন্ধু অনুষ্কা শর্মা। বন্ধুত্বও বারবার দর্শকদের নজর কেড়েছে। অনুষ্কা বহুবার রণবীরকে নিয়ে মজার মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রণবীর তাঁর কাছে “অত্যন্ত কৌতূহলী এক শিশু” যে সবকিছু জানতে চায়। অনুষ্কা শর্মা রণবীর কাপুরকে (Ranbir Kapur) ঠাট্টা করে “অল ইন্ডিয়া রেডিও” বলে সম্বোধন করেন।

আরও পড়ুন:মাসি দেবশ্রীকে নিয়ে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন রানি

ইঙ্গিতটা স্পষ্ট, রণবীর নাকি ইন্ডাস্ট্রির খবরাখবর রাখতে এবং শেয়ার করতে বেশ পটু! তবে এই খোঁচার জবাবও রণবীর দিয়েছেন তাঁর স্বভাবসিদ্ধ রসিকতায়। হাসতে হাসতেই তিনি বলেন, “এই পৃথিবীতে মানুষের এমন কোনও বিষয় নেই যেটা সত্যিই সিক্রেট। কারণ প্রত্যেক মানুষের এমন একজন বন্ধু থাকে যে বিষয়টি কাউকে বলবে না, আবার সেই বন্ধুরও একজন বন্ধু থাকে, যে কাউকে বলবে না! তাহলে সিক্রেটটা থাকল কোথায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here