কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
গণবিক্ষোভে অগ্নিগর্ভ ইরান! খামেনিকে হুঁশিয়ারি ট্রাম্পের! এবার কী হবে?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৯:৩০ এম
  • / ৪২৬ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: গণবিক্ষোভে উত্তাল ইরান (Iran Protest)। আলি খামেনির (Ali Khamenei) বিরুদ্ধে প্রতিবাদে মুখর দেশ। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির (Reza Pahlavi) ডাকে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্র। ইতিমধ্যে ইরানজুড়ে ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। এর মাঝেই ইরানের গোঁড়া ধর্মীয় শাসনতন্ত্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

আসলে গত দেড় সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছেই। প্রথমে গত ২৭ ডিসেম্বর রাজধানী তেহরানে দোকানদারেরা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন। সেই বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য শহর ও অঞ্চলেও। শুরুতে আর্থিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনিয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিক্ষোভে রূপ নেয়।

আরও পড়ুন: আটলান্টিকে আগ্রাসন! তাড়া করে তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত আমেরিকার

১২ দিন পার হয়ে গেলেও আন্দোলন থামার কোনও নাম নেই। বৃহস্পতিবার নতুন করে বিক্ষোভ ছড়ানোর পরই প্রশাসনের তরফে ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তাবরিজ বিমানবন্দরে বিমান চলাচলও সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে বলে খবর। এই বিক্ষোভে এখনও পর্যন্ত সেনা ও পুলিশের হামলায় ৩৬ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এর মধ্যেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে খামেনেই প্রশাসনের তীব্র সমালোচনা করেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। ওই পোস্টে তিনি আবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান। এদিকে ট্রাম্পও কড়া সুরে তিনি বলেন, “যদি তারা মানুষ মারতে শুরু করে, তা হলে আমরা তাদের উপর অত্যন্ত কঠিন আঘাত হানব।” ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারির জেরে তেহরানের সুর কিছুটা নরম হওয়ার ইঙ্গিত মিলেছে।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team