কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনাপর্বে জঙ্গিদের অর্থ জোগানের অভিযোগ পাক সংগঠনের বিরুদ্ধে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০২:৪৩:৫৯ পিএম
  • / ৭৮৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

নয়াদিল্লি: কোভিড মহামারী পর্বেও বহাল ভারত-পাক বিবাদ। অভিযোগ, কোভিড মোকাবিলার নামে ভারতে জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক মদত জুগিয়েছে পাকিস্তানের বেশ কিছু সমাজসেবী সংগঠন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের এক রিপোর্টে এমন উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, মাস কয়েক আগে ভারতে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানের বেশ কয়েকটি সমাজসেবী সংগঠন। তারা মূলত আমেরিকা থেকে কাজ চালায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের চিকিৎসার জন্য সংগ্রহ করা হয়েছিল অর্থ। একই সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলির জন্যও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ভারতে অক্সিজেনের চূড়ান্ত আকালের সময় অনেকের কাছে সাহায্য চাওয়া হয়। সেই আবেদনে সাড়া দিয়ে সংগঠনগুলির তহবিলে অনেকেই টাকা দান করেন। কিন্তু রিপোর্টে দাবি করা হয়েছে, ওই সংগঠনগুলি করোনা আক্রান্তদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করলেও জঙ্গি গোষ্ঠীগুলির জন্য কোটি কোটি টাকা দিয়েছে।

ভুয়ো তথ্য ও মিথ্যা প্রচার বিরোধী সংস্থা DisInfo Lab-র চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে,ভারতে অক্সিজেনের সঙ্কটের সময় এরা ‘হেলপ ইন্ডিয়া ব্রিদ’ নামে একটি প্রচার শুরু করে। তার মাধ্যমেই শুরু হয় টাকা সংগ্রহ। কিন্তু মানুষের আবেগকে হাতিয়ার করে সংগ্রহ করা ওই অর্থ তুলে দেওয়া হয় জেহাদিদের হাতে। একাধিক মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে এই সংগঠনগুলির। এহেন সন্দেহজনক সংগঠনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে ইসলামিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা’র দিকে। তারা গত এপ্রিল মাসে ভারতকে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকার আবেদন করে। পরবর্তীতে সেই আবেদনের পরিমাণ  আরও বাড়ে। যদিও সেই টাকা নিয়ে কী করা হয়েছে তার কোনও তথ্য দেয়নি সংগঠনটি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team