Forbidden

You don't have permission to access th1s resource.

হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে সুখবর? - KolkataTV
27.8 C
Kolkata

হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে সুখবর?

Must Read

ওয়েব ডেস্ক: ১৪ এপ্রিল চতুর্থ বিবাহবার্ষিকীতে অস্ট্রিয়ায় বরফের মাঝে বিশেষ দিন উদযাপনে মেতেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। বরফে মোড়া পাহাড়ি প্রেক্ষাপটে, ক্যান্ডেল নাইটের রোম্যান্টিক মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তিনি। বিয়ের চতুর্থ জন্মদিন সেলিব্রেশনের পরই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে লেন্সবন্দি হয়েছেন কাপুর পরিবারের পুত্রবধূ। দীপিকা পর কি এবার সুখবর দিতে চলেছেন আলিয়া? রণবীর আলিয়ার জীবনেও নতুন অতিথি আসছে?দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার দিনই হাসপাতালের বাইরে আলিয়া দেখে ফের তুলনা!

রবিবার সকালেই দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন। তার মাঝএই আলিয়া হাসপাতালের পথে। ফলে অনেকেরই অনুমান, আরও এক সুখবর আসতে চলেছে? পাপারাজ্জিদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাদামাটা অথচ স্বস্তিদায়ক পোশাকে হাসিমুখে হাসপাতাল থেকে বেরোচ্ছেন আলিয়া। কোনও তাড়াহুড়ো নেই। কিন্তু তাতেই যেন আগুনে ঘি পড়েছে। নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই অনুমান করতে শুরু করেছেন—তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনিও?যদিও চর্চার মাঝে এখনও মুখ খোলনেনি দম্পতি। উল্লেখ্য, সঞ্জয়লীলা বনসালীর বহু প্রতিক্ষীত ‘লাভ অ্যান্ড ওয়ার’এ ফের দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে। সঙ্গে রয়েছেন ভিকি কৌশলও। আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আলিয়ার নতুন ছবি ‘আলফা’।

আরও পড়ুন: আকাশে উড়বেন হৃত্বিক-দীপিকা! কবে আসছে ‘ফাইটার-২’? দেখে নিন মেগা আপডেট

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This