কেমন হল অক্ষয়ের ভূত বাংলা ছবির টিজার

0
30

কলকাতা: বুধবার সোশাল সাইটে মোশন পোস্টার প্রকাশ্যে এনে খিলাড়ির আগাম জানিয়েছিলেন বৃহস্পতিবার তাঁর হরর-কমেডি ফিল্ম ভুত বাংলার (Bhoot Bangla) টিজার। অক্ষয় কুমারের হরর কমেডি ছবি ‘ভূত বাংলা’র টিজার মুক্তি পেয়েছে। অক্ষয় কুমার (Akshay Kumars) এবং প্রিয়দর্শন অভিনীত এই হরর কমেডি ছবির প্রথম ঝলক মন কেড়ে নিয়েছে দর্শকদের। পয়লা ঝলক দেখে গুলিয়ে ফেলা অস্বাভাবিক নয়! তবুও নতুন চমক রেখেছেন প্রিয়দর্শন।

প্রিয়দর্শন, অক্ষয় কুমার জুটিও কি সেই মন্ত্রবলেই চোদ্দো বছর বাদে জুটি বেঁধে ‘ভুল ভুলাইয়া’র স্মৃতি ফেরালেন? ‘ভূত বাংলা’র টিজার দেখলে এমন কৌতূহল অস্বাভাবিক নয়। সেই চেনা প্রাসাদ। গা ছমছমে অদ্ভূতুড়ে সব ঘটনাবলী। তার সঙ্গে দমফাটা হাসি আর প্রেম-রোম্যান্স। টিজারের শুরুতে অন্ধকার রাতে একটি বাংলো দেখা যায়। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে কিছু লোককে দৌড়তে দেখা যায়। এরপরই আসরানির কণ্ঠ শোনা যায়, তিনি বলছেন – ‘মালিক মঙ্গলপুরে কেউ বিয়ে করে না, বধুসুর আসবে।’টিজারটি দেখার পর লোকজন বলছেন যে তাঁরা অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। ছবি যে দুর্দান্ত হবে, তা নিয়ে নিশ্চিত। আবার কারও ভূত বাংলা-র টিজারটি দেখে মনে হচ্ছে এটি ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়াল। কেউ কেউ লিখছেন যে অক্ষয় কুমার তাঁর ওজি অবতারে ফিরে এসেছেন। কেউ আবার ট্রোল করে লিখেছেন যে, টিজার দেখে তাঁরা না হেসেছেন, না ভয় পেয়েছেন!

আরও পড়ুন:বিয়ের পরই ক্ষোভে ফুঁসছেন রশ্মিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here