ইজরায়েলে শান্তি প্রতিষ্ঠায় ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সন্ত্রাসবাদ প্রশ্নে কড়া বার্তা মোদির

0
53

ওয়েবডেস্ক- ইজরায়েল (Israel) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেই সফরে গিয়ে ঐতিহাসিক ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। বুধবার ইজরায়েলের সংসদ নেসেটে (Israeli Parliament Knesset) ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসন-নেতৃত্বাধীন গাজা শান্তি উদ্যোগে স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথ দেখাবে। সেইসঙ্গে তিনি বলেন, প্যালেস্তাইনে যে সমস্যা রয়েছে তার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিতা নিতে পারে। দুইদিনের সফরে ইজরায়েল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী।

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে গিয়ে মোদি বলেন, তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে ভাষণ দিচ্ছেন। গাজায় শান্তি প্রতিষ্ঠার ভারতের সমর্থন জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ এই অঞ্চলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতিশ্রুতি বহন করে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় যাঁরা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি ভারতে গভীর সমবেদনা জানিয়ে মোদি বলেন, ইজরায়েলের মতো ভারতেও সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতি রয়েছে। হামাসের হামলায় ইজরায়েলবাসীর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের ব্যথা বুঝতে পারি। আপনাদের শোকে আমরা আপনাদের পাশে আছি। ভারত এখন এবং ভবিষ্যতে পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইজরায়েলের পাশে থাকবে’।

মোদি বলেন, কোনও কারণই সাধারণ নাগরিকদের হত্যাকে ন্যায়সঙ্গত আখ্যা দিতে পারে না। সন্ত্রাসবাদকে কোনওভাবেই সমর্থন করা যেতে পারে না। ভারতও দীর্ঘদিন সন্ত্রাসবাদের শিকার হয়েছে।২৬/১১ হামলার কথা তুলে ধরে মোদি বলেন, এতগুলি নিরীহ মানুষের মধ্যে ইজরায়েলি নাগরিকও রয়েছে। আপনাদের মতো, আমাদেরও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি রয়েছে, এখানে কোনও দ্বিমুখী মানদণ্ড নেই।

আরও পড়ুন-  রাষ্ট্রপুঞ্জে রুশ-ইউক্রেন যুদ্ধবিরতিতে ভোটাভুটি, ভারত কী ভোট দিয়েছে?

নেসেটে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের লক্ষ্য হল সমাজকে অস্থির করে তোলা, উন্নয়নকে বাধা দেওয়া আর আস্থা নষ্ট করা। সন্ত্রাসবাদ মোকাবিলায় ও সমগ্র বিশ্বের স্থায়ী ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। কারণ যেকোনও সন্ত্রাসবাদই সব সময় শান্তির জন্য হুমকি। তাই ভারত স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনের জন্য  সব রকমের প্রচেষ্টাকে সমর্থন জানায়’।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here