33.4 C
Kolkata

‘রক্ত দাও, স্বাধীনতা দেব’ বিবেকানন্দকে উদ্ধৃত করে বিতর্কে যোগী! তৃণমূলের তীব্র কটাক্ষ

Must Read

ওয়েব ডেস্ক: ভোটের আবহে ফের বিতর্কে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এতদিন প্রচারে তাঁর ‘বুলডোজার’ মন্তব্য ঘিরে সরব হয়েছিল বিরোধীরা, এবার মনীষীদের বাণী উদ্ধৃত করতে গিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়লেন তিনি।

সোমবার জয়পুরের এক জনসভা থেকে যোগী বলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। কারণ, ঐতিহাসিকভাবে এই উক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যুক্ত, স্বামী বিবেকানন্দের সঙ্গে নয়।

আরও পড়ুন: কাজ করছে না অ্যাপিলেট ট্রাইবুনাল, অভিযোগ আইনজীবীর, শুনানিতে কী জানাল সুপ্রিম কোর্ট?

যোগীর এই মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে দাবি, ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লেখেন, “বুলডোজার বুদ্ধি! উত্তরপ্রদেশে ফিরে ফান্টা ফান, বাংলাকে ছেড়ে দিন।”

উল্লেখ্য, বাংলার ভোটপ্রচারে একাধিকবার ‘বুলডোজার’ ইস্যু তুলে তৃণমূলকে নিশানা করেছেন যোগী আদিত্যনাথ। অপরাধ ও দুষ্কৃতী দমনে কড়া পদক্ষেপের বার্তা দিতে গিয়ে তিনি এই শব্দ ব্যবহার করেন। তবে এবার তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে উঠে এল ইতিহাসগত ভুল। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest News

ভাঙনের আবহে দিল্লিমুখী মমতা, ইন্ডিয়া জোটের বৈঠকে নজর তৃণমূলের

কলকাতা: রাজ্যে সাংগঠনিক ধাক্কা, দলীয় অন্দরে অসন্তোষ এবং একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জের আবহে ইন্ডিয়া (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে...

More Articles Like This