Forbidden

You don't have permission to access th1s resource.

সংসদে বীর দাসের ‘দুই ভারত’ প্রসঙ্গ অভিষেকের! দেখে কী বললেন কমেডিয়ান? - KolkataTV
32.2 C
Kolkata

সংসদে বীর দাসের ‘দুই ভারত’ প্রসঙ্গ অভিষেকের! দেখে কী বললেন কমেডিয়ান?

Must Read

ওয়েব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি হলে ‘টু ইন্ডিয়া’ (Two India) কবিতা পাঠ করেছিলেন কমেডিয়ান বীর দাস (Vir Das)। তা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিলেন তিনি। এ নিয়ে সোশাল মিডিয়ায় তাব্র কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। এবার দেশের সংসদ ভবনে (Parliament) সেই ‘দুই ভারতের’ তত্ত্ব তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে কোনঠাসা করার চেষ্টা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর দেখে একপ্রকার অবাক ভারতীয় কমেডিয়ান (Indian Comedian)।

মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনে জবাবি ভাষণ দিতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বীর দাসের (Vir Das) ‘দুই ভারত’ প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকায় এক তরুণ কমেডিয়ান দুই ভারতের কথা বলেছিলেন।  কেউ তা শুনে হেসেছিলেন, কেউ ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু তাঁর মতে, ওই বক্তব্য কেবল হাসির উপাদান ছিল না, বরং দেশের বাস্তবতার প্রতিফলনও ছিল।

আরও খবর : প্যাকেটজাত দুধে ব্যাকটেরিয়ায় ছড়াছড়ি! বিতর্কের মুখে কী বলল Amul, Mother Dairy, Country Delight?

অভিষেক আরও দাবি করেন, তিনিও সেই “দুই ভারতের” (Two India) এক বাস্তব চিত্র তুলে ধরছেন।  যেখানে একদিকে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ বলা হয়, বাংলা বললেই বাংলাদেশি, মাছ খেলেই মোগল বলা হচ্ছে। এখানে জয় বাংলা বললেই, আমার সোনার বাংলা গাইলেই অনুপ্রবেশকারী হিসাবে দেগে দেওয়া হয়।

অভিষেকের ভাষণের একটি অংশ পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বীর দাস নিজেই। তবে তিনি সেটিকে খানিক সম্পাদনা করে ব্যঙ্গাত্মক ঢঙে পোস্ট করেন। ভিডিওতে বিস্ময়ের সুরে তাঁকে বলতে শোনা যায়— সংসদে তাঁর কবিতা নিয়ে আলোচনা হচ্ছে, তা নাকি বিশ্বাসই করতে পারছেন না তিনি। অভিষেকের ক্লিপ শেয়ার করে বীর দাস তাঁর আসন্ন আন্তর্জাতিক কমেডি ট্যুরের প্রচারও করেন।

দেখুন অন্য খবর :

Latest News

সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি...

More Articles Like This