11.7 C
New York

যুদ্ধের প্রভাব আকাশপথে! মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরল ইন্ডিগোর ম্যাঞ্চেস্টারগামী বিমান

Must Read

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ল আন্তর্জাতিক বিমান চলাচলেও। দিল্লি থেকে ম্যাঞ্চেস্টারগামী ইন্ডিগোর (Indigo) একটি বিমান মাঝ আকাশ থেকেই ‘ইউ-টার্ন’ নিয়ে ফিরে এল দিল্লিতে (Delhi)। উড়ান সংস্থা জানিয়েছে, পশ্চিম এশিয়ার (West Asia) বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে আকাশপথে নিষেধাজ্ঞা জারি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিল্লি থেকে ম্যাঞ্চেস্টারগামী আমাদের উড়ান 6E 033 শেষ মুহূর্তে আকাশপথের নিষেধাজ্ঞার মুখে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।’ জানা গেছে, ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত পৌঁছানোর পরই বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: বাড়িতে বেলিড্যান্সের আসর! জাল নোটের ব্যবসা! নেপাল গোয়েন্দা দফতরের হাতে গ্রেফতার বেলঘরিয়ার দম্পতি

উড়ান সংস্থা জানিয়েছে, সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হামলায় মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি ও ইজরায়েলের উপর পাল্টা হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া ও তুরস্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর মিলেছে।

এই সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পশ্চিম এশিয়ার একাধিক রুটে পরিষেবা স্থগিত করেছে। যুদ্ধ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচল ও বিশ্ব অর্থনীতিতেও।

Latest News

সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৯.৯৭ শতাংশ! বেশি ভোট পড়ল পূর্ব বর্ধমানে

ওয়েব ডেস্ক : দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2026) সকাল ১১টা পর্যন্ত ভোট (Vote) পড়ল...

More Articles Like This