বেজিংয়ে দিল্লির নতুন দূত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

0
34

ওয়েব ডেস্ক : ভারত-চীন সীমান্তে এখনও উত্তেজনা প্রশমিত হয়নি। এখনও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। আর এসবের মাঝে চীনে (China) দায়িত্বে থাকা ভারতীয় রাষ্ট্রদূত (Indian Ambassador) বদল করল নয়াদিল্লি (New Delhi)। নতুন রাষ্ট্রদূত করা হল বিক্রম দোরাইস্বামী (Vikram Doraiswami)-কে। শীঘ্রই তিনি দায়িত্ব গ্রহণ করবে বলে খবর।

বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে দোরাইস্বামী ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। তবে এবার তিনি চীনের দায়িত্ব নেবেন। এই মুহুর্তে চীনে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন প্রদীপ রাওয়াত। যিনি ভারত-চিনের মধ্যে উত্তেজনা প্রশমিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন বিক্রম।

আরও খবর : ভ্যানডাইকের গ্রেফতারের পরেই সতর্ক ভারত! মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক ডোভালের

উল্লেখ্য, বিক্রম দোরাইস্বামী (Vikram Doraiswami) ছিলেন প্রাক্তন সাংবাদিক। তার পরে গত নয়ের দশকে তিনি বন বিভাগে যোগ দেন। এর পর তিনি সামলেছেন উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব। তাঁর পর তিনি বাংলাদেশের দায়িত্বে যান। এর পরেই তিনি ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। এবার তাঁর গন্তব্য হতে চলেছে চীন।

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে ডকলামে ভারত ও চীনের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। তাতে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। পাল্টা হামলায় বহু চীনা সেনারও মৃত্যু হয়েছিল। এর পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, পুরোপুরি ঠিক হয়নি। ফলে এমন পরিস্থিতিতে দোরাইস্বামীর অভিজ্ঞতা ভারত (India) ও চীনের (China) মধ্যে সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here