ওয়েব ডেস্ক : শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ। এর পরেই ১ এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ। ওই দিন থেকেই এটিএম নিয়মে বড় বদল আনছে বিভিন্ন ব্যাঙ্ক (Banks)। টাকা তোলা ও ইউপিআয়ের (UPI) মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন হতে চলেছে।
এবার থেকে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কে ইউপিআইয়ের মাধ্যমে নগদ টাকা তোলার বিষয়টিকে মাসিক বিনামূল্যের কোটার মধ্যেই ধরা হবে। অর্থাৎ, নিজের ব্যাঙ্কের থেকে ৫ বার ও অন্য ব্যাঙ্ক থেকে ৩ বার নগদ টাকা তোলা যাবে। এর জন্য কোনও চার্জ কাটবে না। তবে, এই নির্দিষ্ট সীমা পেরিয়ে গেলে লেনদেন পিছু ২৩ টাকা করে কেটে নেবে ব্যাঙ্ক। যা আগে ছিল ২১ টাকা।
আরও খবর : ভোট মিটলেই বাড়বে পেট্রোল, ডিজেল, LPG-র দাম? অর্থনীতি প্রসঙ্গে মোদি সরকারকে তোপ রাহুল গান্ধীর
এদিকে ডেবিট কার্ডে দৈনন্দিন লেনদেনের সীমাও কমিয়ে আনছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। এতদিন একদিনে এটিএম থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত। তবে সেই সময়সীমা কমিয়ে আনা হয়েছে। এবার থেকে ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকার মধ্যে সেই সীমা বেঁধে দেওয়া হচ্ছে।
জিও পেমেন্টস ব্যাঙ্কও নতুন পদ্ধতি আনতে চলেছে। এবার থেকে কিউআর কোড স্ক্যান করেই এবার থেকে টাকা তোলা যাবে। ফলে এটিএম কার্ড না থাকলেও টাকা তুলতে পারবেন গ্রাহকরা। মনে করা হচ্ছে, নগদ ব্যাবহারে নিয়ন্ত্রণ ও ডিজিটাল ব্যাঙ্কিংয়ে উৎসাহিত করতেই এমন ব্যবস্থা নিচ্ছে ব্যাঙ্কগুলি। তবে, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে লিমিটগুলির দিকে গ্রাহকদেরকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।
দেখুন অন্য খবর :

