38 C
Kolkata

হরমুজ পার করে এলপিজি গ্যাস নিয়ে ভারতে দুটি জাহাজ, ‘কূটনীতিক জয়’ হিসেবে দেখছে ভারত

Must Read

ওয়েবডেস্ক- অশান্ত মধ্যপ্রাচ্য (Middle East) । ইরান-ইজরায়েল (Iran-Isreal)  যুদ্ধে আবহে স্বস্তির খবর এল ভারতে। হরমুজ প্রণালী (Strait Of Hormuz) পার হয়ে এলপিজি গ্যাস (LPG Gas)  নিয়ে দুটি জাহাজ সফলভাবে ভারতের গুজরাট উপকূলে পৌঁছেছে গ্যাসবাহী জাহাজ শিবালিক। এটি ভারতের কূটনীতির এক বিশাল জয় হিসেবেই দেখা হচ্ছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S. Jaishankar) জানিয়েছেন, ভারতীয় কূটনীতির (Indian Diplomacy) জোরেই হরমুজ প্রণালীতে ছাড়পত্র পেয়েছে ভারতের জাহাজ। তবে তার বিনিময়ে ইরানকে কোনও বাড়তি সুবিধা দেওয়া হয়নি।

জাহাজের নাম শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মালিকানাধীন ‘শিবালিক’ (Shivalik) ও নন্দাদেবী  (Nanda Devi) নামে দুটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আজ গুজরাটের মুদ্রা বন্দরে এসেছে শিবালিক, ১৭ মার্চ কাণ্ডলা বন্দরে পৌঁছনোর কথা। জাহাজ দুটিতে মোট প্রায় ৪৫ হাজার টন এলপিজি রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই পরিমাণ গ্যাস ভারতের একদিনের রান্নার গ্যাসের চাহিদা মেটানোর জন্য যথেষ্ঠ।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। ইরান ভারতগামী এই জাহাজ দুটিকে বিশেষ অনুমতি দিয়ে প্রণালী পার হওয়ার সুযোগ করে দিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরান প্রশাসনের আলোচনার পর এই পথ সুগম হল।

আরও পড়ুন-  পেট্রোল-ডিজেল কিনতে নতুন নিয়ম! না মানলেই বিপদ! পাম্পে যাওয়ার আগে জেনে রাখুন

ভারতের মোট এলপিজি আমদানির প্রায় ৬০ শতাংশই এই রুট দিয়ে আসে,  তাই এই জাহাজ দুটির সফল আগমন দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে অত্যন্ত জরুরি ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন,  হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িতে তুলবে ইরান। যার জেরে গোটা বিশ্বে তেল ও গ্যাস সরবরাহ একদম বন্ধ হয়ে যাবে। তবে এই হুঙ্কার দেওয়ার সত্ত্বেও ভারতকে আলাদা ছাড়পত্র দিয়েছে ইরান।

বিদেশমন্ত্রী জয়শঙ্করের মতে,  প্রত্যেকটি জাহাজ আলাদা আলাদা ধরে আলোচনা চলছে ইরানের সঙ্গে। আপাতত ভারত ও ইরানের সঙ্গে এই আলোচনা সফল হয়েছে। আগামীদিনে হরমুজে আটকে থাকা ভারতীয় জাহাজ চলাচলের জন্যও আলোচনা চলবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।

 

Latest News

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান, বাজেট ভাষণে রাজ্য সরকারে দরাজ প্রশংসা রাজ্যপালের

কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু হল পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশন (West Bengal Budget Session)। অধিবেশনের সূচনায় রাজ্যপাল আর এন...

More Articles Like This