Forbidden

You don't have permission to access th1s resource.

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার! - KolkataTV
27 C
Kolkata

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার!

Must Read

ওয়েব ডেস্ক : গুরুতর অসুস্থ এনসিপি (Nationalist Congress Party) নেতা শরদ পাওয়ার (Sharad Pawar)। তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রবীণ নেতার ডিহাইড্রেশনের (Dehydration) সমস্যা দেখা দিয়েছে। রবিবার নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এর পরেই তাঁকে পুনের এক হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। তবে বর্তমানে তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে তাঁকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।

সূত্রের খবর, রবিবার তীব্র মাথা ব্যাথা অনুভব করেন শরদ পাওয়ার (Sharad Pawar)। সঙ্গে সঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পরেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ এনসিপি নেতার শরীরে জলের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। সেই কারণে তাঁকে স্লাইন দেওয়া হচ্ছে। চিকিৎসক পারভেজ গ্রান্ট বলেছেন, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল এনসিপি নেতার। তাঁকে দু’দিন রাখা হবে পর্যবেক্ষণে। তার পরে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।

আরও খবর : টোল প্লাজায় চালু হচ্ছে নয়া নিয়ম! না জানলে জরিমানা হতে পারে

মূলত বহু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন শরদ (Sharad Pawar)। বাড়িতেই চিকিৎসকের নজরদারিতে ছিলেন তিনি। এর আগে বুকে সংক্রমণ হয়েছিল প্রবীণ নেতার। সেই কারণে গত ৯ ফেব্রুয়ারি তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ১৪ ফেব্রুয়ারি তিনি বাড়ি আসেন। তার পর আবার অসুস্থ হয়ে পড়লেন এনসিপি নেতা।

উল্লেখ্য, এর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন শরদ পাওয়ার (Sharad Pawar)। আমেরিকার দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রপ্রচারের পর সুস্থ হন তিনি। সম্প্রতি এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভাইপো অজিত পাওয়ারের। সেই কারণে মুষড়ে পড়েছিলেন তিনি। এদিনে শরদের অসুস্থতা নিয়ে চিন্তায় দলের নেতা কর্মীরা।

দেখুন অন্য খবর :

Latest News

নর্দমার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার সোনার ভাণ্ডার! ১৮ বছরের শ্রমিকের হাতে মিলল গুপ্তধন

ওয়েব ডেস্ক : নর্দমার পাইপ বদলের কাজ করতে গিয়ে কার্যত গুপ্তধনের সন্ধান পেলেন বেলজিয়ামের এক ১৮ বছরের ছাত্র। সিন্ট-গিলিস-ডেন্ডারমন্ড...

More Articles Like This