29.4 C
Kolkata

হু হু করে নামছে সেনসেক্স, নিফটি! আপনার শেয়ার বাজারের টাকার কী হবে?

Must Read

ওয়েব ডেস্ক: ঘুরে দাঁড়াতে পারল না ভারতের শেয়ার বাজার (Indian Share Market)। শুক্রবার ফের বড়সড় ধস নামল ভারতীয় শেয়ার বাজারে। দালাল স্ট্রিটে রীতিমতো হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, বিদেশি বিনিয়োগকারীদের পলায়ন এবং বিশ্ববাজারের নেতিবাচক সংকেতের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজারের সূচক। মাত্র একদিনেই বিনিয়োগকারীদের প্রায় ৯ লক্ষ কোটি টাকার সম্পদ ধুলোয় মিশে গিয়েছে বলে খবর।

এদিন দুপুর দুটো নাগাদ শেয়ার বাজারে ভয়াবহ পতন দেখা যায়। বর্তমানে সেনসেক্স (BSE Sensex) প্রায় ১,৪৭০.৫০ পয়েন্ট অর্থাৎ, ১.৯৩ শতাংশ পড়ে গিয়ে ৭৪,৫৬৩.৯২ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে নিফটিও (Nifty 50) প্রায় ৪৮৮ পয়েন্ট অর্থাৎ ২.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩,১৫১.১০ পয়েন্টে। শুধু সূচকই নয়, বড় ধাক্কা খেয়েছে বাজারের মোট মূলধনও। বম্বে স্টক এক্সচেঞ্জ (Bombay Stock Exchange) তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন ৪৪০ লক্ষ কোটি টাকা থেকে কমে ৪৩১ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।

আরও পড়ুন: LPG-র সংকট! মুড়ি-মুড়কির মতো বিকোচ্ছে ইন্ডাকশন! চাহিদায় শীর্ষে পশ্চিমবঙ্গ?

বাজার পতনের জেরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মেটাল, অটোমোবাইল এবং ব্যাঙ্কিং সেক্টর। পাশাপাশি মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারেও বড় ধাক্কা লেগেছে। এদিন নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচক প্রায় ২.৫ শতাংশ পর্যন্ত পড়ে যায়। বিশেষ করে পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারেও বড় পতন দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, একাধিক আন্তর্জাতিক ও অর্থনৈতিক কারণ একসঙ্গে কাজ করায় বাজারে এই ধস নেমেছে, যার মধ্যে অন্যতম কারণ হল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। সেই কারণেও রক্তাক্ত হয়েছে দালাল স্ট্রিট। এছাড়াও ভারতীয় রুপির পতনকেও এর কারণ হিসেবে দেখছেন অনেকেই। তবে শুধু ভারত নয়, ধস নেমেছে বিশ্বের অন্যান্য বাজারেও। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকি কমিয়ে সতর্কভাবে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This