দুর্দিনে ‘পুরানো বন্ধু’ই পাশে! হরমুজ সংকটে ভারতকে সাহায্যের প্রস্তাব রাশিয়ার

0
27

ওয়েব ডেস্ক: ভারতের দুর্দিনে এগিয়ে এল ‘পুরানো বন্ধু’ রাশিয়া (Russia)। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ হয়ে যাওয়ায় মাঝেই জ্বালানি নিরাপত্তা নিয়ে ভারতকে বড় আশ্বাস দিল রাশিয়া। এক ব্রিটিশ সংবাদসংস্থা এক রুশ সূত্র মারফত জানিয়েছে যে, পশ্চিম এশিয়ায় সংকটের (Middle East War) জেরে যদি বিশ্ববাজারে তেলের সরবরাহ (Fuel Supply) ব্যাহত হয়, তাহলে অতিরিক্ত জ্বালানি পাঠিয়ে ভারতকে সহায়তা করতে প্রস্তুত মস্কো।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারত। সেই কারণে হরমুজ প্রণালীতে পরিবহন বন্ধ থাকলে ভারতে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে। কারণ, বিশ্বব্যপী যে পরিমাণ জ্বালানি তেল জলপথে সরবরাহ হয়, তার এক-তৃতীয়াংশ হয় এই পথ দিয়েই। ভারতের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল ও এলপিজি হরমুজ প্রণালী পেরিয়ে আসে। ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারত চাপে পড়তে পারে। এমন অবস্থায় মস্কোর প্রস্তাব মেনে নিতে বাধ্য হবে নয়াদিল্লি।

আরও পড়ুন: থরথর করে কাঁপছে মাটি! ইরানজুড়ে ভূমিকম্প নাকি আমেরিকার ‘সিসমিক’ অ্যাটাক?

যদিও মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, স্বল্পমেয়াদি ধাক্কা সামলানোর মতো পর্যাপ্ত মজুত রয়েছে ভারতে। সরকারের দাবি, দেশে বর্তমানে মোট ৫০ দিনের জ্বালানি মজুত আছে। অর্থাৎ আগামী ছয় থেকে আট সপ্তাহের চাহিদা মেটানোর মতো রসদ নয়াদিল্লির হাতে রয়েছে। একইসঙ্গে পশ্চিম এশিয়ার হরমুজ প্রণালীর পরিস্থিতির উপর নজর রাখতে নয়াদিল্লির তরফে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে বলে খবর।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here