33 C
Kolkata

অশ্রাব্য ভাষা ব্যবহার করলেই পেতে হবে শাস্তি! নিময় চালু এই গ্রামে

Must Read

ওয়েব ডেস্ক : অশ্রাব্য ভাষা (Bad Language) ব্যবহার করলেই শাস্তি পেতে হবে গ্রামবাসীদের। ছোট থেকে বড় সবাই এই শাস্তির (Punishment) আওতার মধ্যে রয়েছেন। এমনই নাকি একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) বুরহানপুর জেলার বোরসার গ্রামে। জানা যাচ্ছে, গ্রামের কেউ যদি অশালীন ভাষা ব্যবহার করে তাহলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। এমনকি এক ঘন্টা ধরে পরিস্কার করতে হবে গ্রামের যে কোনও এলাকা।

সম্প্রতি মধ্যপ্রদেশের (Madhyapradesh) বুরহানপুর জেলার বোরসার গ্রামে একটি বৈঠক হয়েছিল। সেখানে এমনই নাকি এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই উদ্যোগের বিভিন্ন নিয়মের পোস্টার গ্রামজুড়ে লাগিয়ে দেওয়া হয়েছে। ওই গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান বিনোদ শিন্ডে বলেছেন, গ্রামে অশ্রাব্য ভাষার ব্যবহার বেড়ে গিয়েছিল। বিভিন্ন মহিলাকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করে অপমান করা হত। আর এমন উদ্যোগের ফলে পরিস্থিতি বদলাবে বলে জানানো হয়েছে।

আরও খবর :  তামিলনাড়ু ভোটে বাংলার তিন IPS, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে সুপ্রতিম সরকাররা

স্থানীয় এক বাসিন্দা এ নিয়ে বলেছেন, এমন উদ্যোগের ফলে বর্তমানে এখন সবাই সতর্ক রয়েছেন। শাস্তির ভয়ে অশালীন ভাষা কেউ ব্যবহার করছেন না। শিশুরাও এমন ভাষা ব্যবহার করত। সেটিও কমেছে। অশ্বিন পাটিল নামে এক যুবক জানিয়েছেন, এই বিষয়টিকে তিনিই প্রথম পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানকে জানিয়েছিলেন।

সঙ্গে জানিয়েছেন, আগে কিশোরদের মুখে নানান সময় অশ্রাব্য ভাষা শোনা যেত। তা রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অশালীন ভাষার ব্যবহার অনেকটা কমে গিয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

‘প্রসব যন্ত্রণা’ নিয়ে হাসপাতালে ভর্তি, লেবার রুমে জানা গেল গর্ভবতীই নন! হুলুস্থুল হাসপাতালে

পূর্ব বর্ধমান: কাটোয়া মহকুমা হাসপাতালে (Katwa Sub-divisional Hospital) এক চাঞ্চল্যকর ঘটনার জেরে স্বাস্থ্য ব্যবস্থাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। প্রসব...

More Articles Like This