29.1 C
Kolkata

ফ্রি গ্যাসের টোপে PNG-তে ঝোঁক! ৫০০ টাকা পর্যন্ত গ্যাস বিনামূল্যে, লাগবে না ডিপোজিটও

Must Read

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কটের আবহে রান্নার গ্যাস নিয়ে চাপ বাড়ছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে এলপিজির বিকল্প হিসেবে পাইপলাইন ন্যাচারাল গ্যাস (PNG) ব্যবহারে জোর দিচ্ছে কেন্দ্র। আর সেই লক্ষ্যেই এবার বড় ঘোষণা। ঘরে PNG সংযোগ নিলে ৫০০ টাকা পর্যন্ত গ্যাস মিলবে একেবারে বিনামূল্যে, এমনকি লাগবে না কোনও সিকিউরিটি ডিপোজিটও (Security Deposit)।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, PNG ব্যবহারে মানুষকে উৎসাহিত করতেই এই বিশেষ উদ্যোগ। মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, বিভিন্ন গ্যাস সংস্থা এই অফার দিচ্ছে, যাতে দ্রুত বেশি সংখ্যক গ্রাহক LPG ছেড়ে PNG-তে সরে আসেন।

আরও পড়ুন: সিলিন্ডার নয়, পাইপে গ্যাস! বাড়িতে পিএনজি নেবেন কীভাবে, খরচ কত?

সরকার আগেই জানিয়েছিল, যেখানে পাইপলাইন গ্যাসের পরিকাঠামো রয়েছে, সেখানে ধাপে ধাপে PNG সংযোগ বাধ্যতামূলক করা হবে। এমনকি যাঁদের বাড়িতে LPG এবং PNG দুই সংযোগই রয়েছে, তাঁদের LPG ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। নতুন করে জানানো হয়েছে, LPG ব্যবহারকারীদের PNG-তে সরে যেতে তিন মাস সময় দেওয়া হবে।

কেন্দ্রের দাবি, ইতিমধ্যেই প্রায় ২.২ লক্ষ গ্রাহক LPG ছেড়ে PNG নিয়েছেন। গত ২৫ দিনেই নতুন করে ২.৫ লক্ষ সংযোগ দেওয়া হয়েছে। আরও বেশি মানুষকে আকৃষ্ট করতে দিল্লিতে পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়ার খরচও মকুব করা হয়েছে।

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This