11.7 C
New York

তিন দলে এক প্রার্থী! গুজরাটে ‘ত্রিশঙ্কু’ মনোনয়ন ঘিরে তুমুল চর্চা

Must Read

ওয়েব ডেস্ক: ভোটের রাজনীতিতে দলবদল নতুন নয়। কিন্তু একই সঙ্গে তিনটি প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী হয়ে মনোনয়ন জমা-এ যেন একেবারেই নজিরবিহীন! গুজরাটের (Gujrat) দাহোড় জেলায় এমনই চমকপ্রদ ঘটনার সাক্ষী রইল পিপেরো আসন। ভরত সিং ভাখালা নামে এক ব্যক্তি বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি-এই তিন দলের হয়েই মনোনয়ন জমা দিয়েছেন। যেখানে এই তিন দল একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী, সেখানে একই প্রার্থীর এই ‘ত্রিমুখী’ উপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে।

সাধারণত কোনও একটি দল একাধিক প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বলে ‘ব্যাকআপ’ হিসেবে যাতে মূল প্রার্থীর কাগজপত্রে সমস্যা হলে অন্য কেউ লড়াই করতে পারেন। কিন্তু ভাখালার ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। তিনি তিনটি আলাদা দলের প্রতীকেই নিজের নাম তুলে ধরেছেন, যা কার্যত নজিরবিহীন।

আরও পড়ুন: মন্দিরের ভিত খুঁড়তেই সোনার ইট! উত্তরপ্রদেশে ‘গুপ্তধন’ ঘিরে চাঞ্চল্য

এ ঘটনায় অস্বস্তিতে তিন দলই। স্থানীয় নেতৃত্বের একাংশের মতে, প্রচারের আলো কুড়োতেই এই কৌশল নিয়েছেন ভাখালা। আবার কেউ কেউ মনে করছেন, এর পিছনে থাকতে পারে কোনও বড় রাজনৈতিক হিসেব।

তবে শেষ কথা বলবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জানা গিয়েছে, ওই আসনে মোট ১১টি মনোনয়ন জমা পড়েছে। তার মধ্যে বিজেপি ৫টি, কংগ্রেস ২টি এবং আপ ১টি, সবেতেই ভাখালার নাম রয়েছে।

নির্বাচনী নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে লড়তে পারেন ঠিকই, কিন্তু একই আসনে একাধিক দলের হয়ে লড়া কার্যত অসম্ভব। ফলে এই ‘ত্রিশঙ্কু’ পরিস্থিতি কতটা টিকবে, তা নিয়ে সংশয় রয়েছে।

আগামী ১৫ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেই দিনই স্পষ্ট হবে ভরত সিং ভাখালা শেষ পর্যন্ত কোন দলের পতাকা হাতে তুলে নেন। গুজরাটের এই অদ্ভুত ঘটনা এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রে—শেষমেশ ব্যালটে ভাখালার পাশে কোন প্রতীক থাকে, সেটাই দেখার।

Latest News

ট্রাইবুনাল নিয়ে জোর তৎপরতা বিচারবিভগীয় স্তরে, জোকায় পরিকাঠামো খতিয়ে দেখলেন বিচারপতিরা

ওয়েবডেস্ক- হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাংলায় প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026) । কিন্তু...

More Articles Like This