Forbidden

You don't have permission to access th1s resource.

টোল প্লাজায় চালু হচ্ছে নয়া নিয়ম! না জানলে জরিমানা হতে পারে - KolkataTV
28 C
Kolkata

টোল প্লাজায় চালু হচ্ছে নয়া নিয়ম! না জানলে জরিমানা হতে পারে

Must Read

ওয়েব ডেস্ক : আগেই জানা গিয়েছিল দেশজুড়ে জাতীয় সড়কে যাতায়াত ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে এগোচ্ছে কেন্দ্র। টোল প্লাজায় (Toll Plaza) নগদ লেনদেন সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়া (National Highway Authority of India)। নিয়ম কার্যকর হলে আগামী ১ এপ্রিল থেকেই দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজায় শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতেই টোল (Toll) আদায় করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে টোল দিতে হবে কেবল ফাস্ট্যাগ (FAStag) বা ইউপিআইয়ের (UPI) মাধ্যমে। নগদ লেনদেন পুরোপুরি তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর করাণ হল টোল প্লাজায় যানজট কমানো, লেনদেন দ্রুত করা এবং পুরো ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করে তোলা। কর্তৃপক্ষের দাবি, ডিজিটাল টোল ব্যবস্থা চালু হলে দেশের সব টোল প্লাজা এক কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে, ফলে ইলেকট্রনিক নজরদারি ও তথ্য সংরক্ষণ আরও শক্তিশালী হবে।

আরও খবর : হাড়হিম করা ঘটনা! মধ্যপ্রদেশে মেধাবী যুবকের কাণ্ডে হতবাক পুলিশ

পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই গত কয়েক বছরে দেশের টোল ব্যবস্থায় ফাস্ট্যাগ ব্যবহার বেড়েছে ৯৮ শতাংশ। ফলে নগদ তুলে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে বড় বাধা নেই বলেই মনে করছে কর্তৃপক্ষ। বর্তমানে অনেক ক্ষেত্রেই ফাস্ট্যাগ ছাড়া গাড়ি ঢুকলে নগদে দ্বিগুণ টোল দিতে হয়, নতুন নিয়ম চালু হলে সেই ব্যবস্থাও পুরোপুরি ডিজিটাল হয়ে যাবে। মূলত, নগদ লেনদেনের কারণে টোল প্লাজায় (Toll Plaza) গাড়ির লাইন দীর্ঘ হয় এবং সময় নষ্ট হয়। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি চালু হলে যানবাহন দ্রুত চলাচল করতে পারবে। জ্বালানি খরচও কমবে। পাশাপাশি প্রতিটি গাড়ির টোল সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে।

দেশজুড়ে ১১৫০টিরও বেশি টোল প্লাজায় এই পরিবর্তন কার্যকর করার কাজ চলছে। একই সঙ্গে ভবিষ্যতের ‘নো-স্টপ’ বা ব্যারিয়ারবিহীন মাল্টি-লেন ফ্রি-ফ্লো টোলিং ব্যবস্থার পথও তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে দেশের ২৫টি টোল প্লাজায় এই প্রযুক্তি চালু রয়েছে। নতুন নিয়মের আগে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ফাস্ট্যাগ (FAStag) অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না এবং পর্যাপ্ত ব্যালান্স রয়েছে কি না তা যাচাই করে নিতে বলা হয়েছে। যাঁদের ফাস্ট্যাগ নেই, তাঁদের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়ম চালু হলে ডিজিটাল পেমেন্টে অক্ষম গাড়িকে জরিমানার মুখে পড়তে হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

দেখুন অন্য খবর :

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This