Forbidden

You don't have permission to access th1s resource.

লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব কেন্দ্রের - KolkataTV
33.6 C
Kolkata

লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব কেন্দ্রের

Must Read

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার ৮৫০ আসনের লোকসভার (Lok Sabha) প্রস্তাব দিয়েছে। সাংসদদের কাছে এ সম্পর্কিত খসড়া বিল পাঠিয়েছে কেন্দ্র। বর্তমানে লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা মহিলাদের সংরক্ষণ আইন এবং নতুন করে সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) প্রক্রিয়া চালু করার করার পথ খুলে যাবে।

মহিলা সংরক্ষণ বিল পাস করাতে বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। বৃহস্পতিবার থেকে শুরু হবে এই অধিবেশন। এই অধিবেশনেই আসন পুনর্বিন্যাস নিয়ে প্রাথমিক আলোচনাও হতে চলেছে। লোকসভায় রয়েছে ৫৪৩টি আসন। সেটা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দিল মোদি সরকার। সূত্রের খবর, আসন বাড়ানোর প্রস্তাব দিয়ে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে খসড়া বিল। সাংসদদের কাছে সেই খসড়া বিল পাঠিয়েও দেওয়া হয়েছে। ২০২৩ সালে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। মোদি সরকার চাইছে, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতেই মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হবে।প্রস্তাব অনুযায়ী, রাজ্যগুলির জন্য ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন বরাদ্দ করা হতে পারে। ফলে মোট আসন সংখ্যা দাঁড়াবে ৮৫০। এই পরিবর্তন ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে কার্যকর হতে পারে।

আরও পড়ুন: ছত্তীসগঢ়ে তাপবিদ্যুৎ প্রকল্পের বয়লারে বিস্ফোরণ, মৃত ৪ আহত বহু

জানা গিয়েছে, আসন পুনর্বিন্যাস করে লোকসভার আসন ৮৫০ পর্যন্ত করতে চাইছে কেন্দ্র। এর মধ্যে ৩৫টি আসন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, বাকি ৮১৫টি আসন থাকবে রাজ্য থেকে। কেন্দ্রের এই পদক্ষেপে অসন্তুষ্ট বিরোধী দলগুলি।কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস দল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের অভিযোগ, মহিলাদের সংরক্ষণ কার্যকর করা নয় বরং ডিলিমিটেশন করাই বিশেষ লক্ষ্য বিজেপির। সূত্রের খবর, কেন্দ্রের তরফ থেকে খসড়া বিল পাওয়ার পরেই বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বাসভবনে বিরোধী নেতারা একজোট হতে পারেন। ভোটের মধ্যে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিরোধী নেতারাও হাজির থাকতে পারেন এই বৈঠকে।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This