28 C
Kolkata

মোবাইল ফোনে কার্ফু? কবে থেকে শুরু হবে এই নিয়ম

Must Read

ওয়েব ডেস্ক : শিশুদের মধ্যে মোবাইল ফোনের (Mobile Phone) অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে পারে বিহার সরকার (Bihar Government)। ছোটদের মোবাইল আসক্তি কমাতে নতুন নীতি আনার পরিকল্পনা চলছে, যেখানে বিধিনিষেধ (Restrictions) চালুর কথাও ভাবা হচ্ছে।

বর্তমানে দেখা যাচ্ছে, অল্প বয়স থেকেই শিশুরা সোশ্যাল মিডিয়া, রিলস ও অনলাইন গেমে দীর্ঘ সময় কাটাচ্ছে। অভিভাবকদের একাংশের অভিযোগ, এর ফলে পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। এই কারণেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার নতুন নীতির খসড়া তৈরির উদ্যোগ নিয়েছে। সরকারি সূত্রে খবর, পরিকল্পনার অংশ হিসেবে শিশুদের জন্য নির্দিষ্ট সময়ের বাইরে সামাজিক মাধ্যম, অনলাইন গেম ও মোবাইল (Mobile) ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইটি বিভাগ কাজ শুরু করেছে।

আরও খবর : বাড়বে DA! দোলের আগেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা

এই প্রসঙ্গে রাজ্যের আইটি মন্ত্রী শ্রেয়সী সিং জানিয়েছেন, শিশুদের মোবাইল নির্ভরতা কমাতে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। একটি নির্দিষ্ট গাইডলাইন (Guidelines) তৈরি করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া বেঙ্গালুরুর একটি প্রযুক্তি সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট হাতে পেলেই চূড়ান্ত নীতি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, বিহারে এই ধরনের উদ্যোগ কার্যকর হলে ভবিষ্যতে অন্য রাজ্যেও একই ধরনের নিয়ম চালুর সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও এ বিষয়ে এখনও জাতীয় স্তরে কোনও সিদ্ধান্ত হয়নি।

দেখুন অন্য খবর :

Latest News

‘এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, অন্য হাসপাতালে শিফট করছি’, অভিষেককে নিয়ে অন্য হাসপাতালের উদ্দেশে মমতা

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

More Articles Like This